Sunday, May 17, 2026

আইএসএলের রেকর্ড গোলস্কোরার এফসি গোয়া ছেড়ে গেলেন স্পেনের ক্লাবে

Date:

Share post:

আইএসএল ছেড়ে ৩৭ বছরের কোরোমিনাস যোগ দিলেন স্পেনের সেগুন্ডা ‘বি’ ডিভিশন ক্লাব অ্যাটলেটিকো বেলিয়ার্সে।আইএসএলে দু’বার গোল্ডেন বুট বিজয়ী স্প্যানিশ স্ট্রাইকারের দাপটে গত তিন মরশুমেই আইএসএলের প্লে-অফ খেলার সুযোগ পেয়েছিল এফসি গোয়া। কোরোকে ‘কিং’ আখ্যা দিয়ে এক আবেগঘন ভিডিও পোস্ট করে স্প্যানিয়ার্ডকে বিদায় জানিয়েছে গোয়া। কোরোর নয়া ক্লাব তাঁকে স্বাগত জানিয়ে লিখেছে, ‘ফরোয়ার্ড ফেরান কোরোমিনাস আমাদের নয়া ফুটবলার। গত তিন মরশুমে আইএসএল ক্লাব এফসি গোয়ার জার্সিতে খেলেছেন তিনি। ওই টুর্নামেন্টের তিনি সর্বাধিক গোলদাতা। গোয়ার ক্লাবের হয়ে ৬৮টি অফিসিয়াল ম্যাচে ৫৫টি গোল করেছেন তিনি।

আরও পড়ুন-ফের ব্যাটিং ব্যর্থতা! হারের হ্যাটট্রিক ধোনির সুপার কিংসের
আসন্ন মরশুমে গৌর’দের হয়ে আর খেলতে দেখা যাবে না এস্প্যানিয়লের প্রাক্তনীকে।২০১৭-১৮ মরশুমের শুরুতে সাইপ্রাসের প্রিমিয়র ডিভিশন ক্লাব ডোক্সা থেকে তাঁকে নিয়ে এসেছিল এফসি গোয়া।

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...