Friday, June 5, 2026

আমেরিকায় ট্রাম্পের সমর্থনে মিছিলে হামলা চালাল বন্দুকবাজ

Date:

Share post:

করোনা আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হাসপাতালে চিকিৎসাধীন। প্রেসিডেন্ট নির্বাচনের এক মাস আগে তাঁর সমর্থনে হওয়া প্রচার মিছিলে এবার বন্দুকবাজের হানা। কোনও হতাহতের খবর না থাকলেও ঘটনাটিকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।

শনিবার ওহিয়ো হাইওয়েতে ডোনাল্ড ট্রাম্পের সমর্থনে একটি মেগা গাড়ির মিছিল চলছিল। হঠাৎই সেই মিছিলে এক বন্দুকবাজ হামলা চালায়। সঙ্গে সঙ্গে কর্তব্যরত পুলিশকর্মীরা অন্য একটি গাড়িতে থাকা ওই বন্দুকবাজকে ধাওয়া করে। তবে পুলিশের নজর এড়িয়ে পালিয়ে যায় ওই দুষ্কৃতী। তার খোঁজে চিরুনি তল্লাশি চালাচ্ছে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে শনিবার ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ওহিয়ো হাইওয়ে এলাকায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন মার্কিন প্রেসিডেন্টের সমর্থকদের ভিড়ে লুকিয়ে ওই মেগা গাড়ির মিছিলে ঢুকে পড়ে বন্দুকবাজ। সেও ছিল একটি গাড়িতে। তাই প্রাথমিকভাবে তাকেও ট্রাম্পের সমর্থক বলেই মনে হয়েছিল পুলিশের। ওই ব্যক্তি একটি কালো গাড়ি চালাচ্ছিল। পুলিশ ও জনতার চোখে ধুলো দিতে নিজের গাড়িতেও ট্রাম্পের ছবি ও আমেরিকার জাতীয় পতাকা লাগিয়েছিল বন্দুকবাজ। গাড়ির মিছিল শুরু হতেই আচমকা ওই বন্দুকবাজ গুলি ছুড়তে শুরু করে। আকস্মিক এই ঘটনায় হুড়োহুড়ি পড়ে যায় ওই এলাকায়। পুলিশ ধাওয়া করে বন্দুকবাজকে। তবে তার নাগাল মেলেনি। তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত চলছে।

আরও পড়ুন:বাংলাদেশ থেকে শুরু আন্তর্জাতিক রুটের ফ্লাইট

Related articles

দিল্লিতে মারাত্মক কাণ্ড, ফ্ল্যাট থেকে উদ্ধার বাঙালি অধ্যাপিকার রক্তাক্ত দেহ! 

দিল্লি বিশ্ববিদ্যালয়ের (Delhi University) সহকারী অধ্যাপিকা দেবস্মিতা পালের (Debosmita Paul) রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। মাথায় ভারী বস্তু...

রেশন কার্ড বাতিল নিয়ে বড় নির্দেশিকা, ‘ভুয়ো’ উপভোক্তা ছাঁটাইয়ে কী পদক্ষেপ নবান্নের

এসআইআরের চূড়ান্ত রিপোর্টের উপর ভিত্তি করে রাজ্যে 'অযোগ্য' রেশন উপভোক্তাদের কার্ড বাতিল (Ration Card Cancellation) সংক্রান্ত নির্দেশিকা জারি...

কমলা সর্তকতা কলকাতায়, সাতসকালে প্রবল বৃষ্টিতে জলমগ্ন শহরের একাধিক রাস্তা

শুক্রবার ভোরের আলো ফুটতে না ফুটতেই আকাশ কালো করে প্রবল ঝড়-বৃষ্টির সাক্ষী রইল মহানগর (Kolkata Rain)। একই ছবি...

শান্তি ও উন্নয়ন, বুদ্ধ পিস অ্যাওয়ার্ডের মঞ্চে বার্তা মন্ত্রী দিলীপ ঘোষের

রবীন্দ্রতীর্থের সান্ধ্য আসরে চাঁদের হাট। সমাজসেবা এবং বিশ্ব শান্তি প্রসারের ধারাকে কুর্নিশ জানাতে শহর কলকাতায় বসেছিল ‘আন্তর্জাতিক বুদ্ধ...