Saturday, June 6, 2026

৫০: ৫০ আসন সমঝোতা করে ভোটে নীতীশ-বিজেপি

Date:

Share post:

আসন ভাগাভাগি হবে ৫০: ৫০। এই ফর্মুলাতেই বিহার নির্বাচনে আসন সমঝোতা হয়ে গেল নীতীশ কুমারের জনতা দল ইউনাইটেড (জেডিইউ) ও বিজেপির মধ্যে।

এই আসন সমঝোতার ফল স্বরূপ জেডিইউ লড়বে ১২২ আসনে, বিজেপি ১২১ আসনে। বিজেপি তাদের আসন থেকে রামবিলাস পাশোয়ানের দলকে আসন ছাড়বে। অন্যদিকে জেডিইউ তাদের আসন থেকে জিতন রাম মাঝির হিন্দুস্তানি আওয়াম মোর্চা দলকে আসন ছাড়বে।

বিহারের আসন সমঝোতা নিয়ে নীতীশের সঙ্গে রামবিলাসের পুত্র চিরাগের মতদ্বৈততা চরমে ওঠে। চিরাগ জানিয়েছিলেন, রবিবারের মধ্যে আসন সমঝোতার কথা না জানালে তাঁরা পাল্টা সিদ্ধান্ত নেবেন। সেই সময়ের মধ্যেই আসন ভাগাভাগির সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হওয়ায় বিহারের শাসক জোট অনেকটাই টেনশনমুক্ত।

বিহারে তিন দফায় ভোট। ২৮ অক্টোবর, ৩ ও ৭ নভেম্বর। ১০ নভেম্বর ফল ঘোষণা। ২৪৩ আসনে ভোট হবে। কোভিড পরিস্থিতির পর দেশে এই প্রথম ভোট-পর্ব। এবার জিতে সরকার গড়লে নীতীশ কুমার চতুর্থবার বিহারের মসনদে বসবেন।

অন্যদিকে বিরোধীদের নেতৃত্ব দেবেন লালুপুত্র তেজস্বী যাদব। বাম-কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা পর্বের পর প্রচার পর্ব শুরু হয়ে গিয়েছে।

আরও পড়ুন-ধর্ষণের নিন্দা নয়, মেয়েদের সংস্কারের দাওয়াই নির্লজ্জ বিজেপি বিধায়কের!

Related articles

ব্রিটেনে ‘ককরোচ’ মন্তব্যের পাল্টা প্রশ্নের মুখে CJI! নিন্দা ভারত সরকারের

এবার ব্রিটেনের মাটিতেও 'ককরোচ' মন্তব্যের জন্যে দেশের প্রধান বিচারপতি সূর্য কান্তকে (Surya Kant) প্রশ্নের মুখে পড়তে হল। এই...

কলকাতায় ৬০টি নিউ জেনারেশন মেট্রো: প্রতিশ্রুতি রেলমন্ত্রীর

দীর্ঘ টালবাহানার পরে সম্পূর্ণ হয়েছে কলকাতা মেট্রোর চিংড়িহাটা অংশের সংযুক্তকরণের কাজ। শনিবার রাজ্যে এসে সেই অংশের কাজ পরিদর্শনে...

মহামেডানের খেলোয়াড়দের পেমেন্ট মেটাতে দ্রুত ফান্ড জোগাড়ের প্রতিশ্রুতি হুমায়ুনের

মহামেডান স্পোটিং ক্লাবের (Mohammedan Sporting Club) সভাপতি হয়েছেন বিধায়ক হুমায়ুন কবির (Humayun Kabir)। শনিবার ক্লাব প্রাঙ্গণে আয়োজিত সংবর্ধনা...

আয়ারল্যান্ড- ইংল্যান্ড সফরের দল ঘোষণা, চমক দিল বিসিসিআই

প্রত্যাশা মতোই ভারতীয় ক্রিকেটের সূর্য (Surya Kumar Yadav) যুগের অবসানে নতুন দায়িত্ব পেলেন শ্রেয়স আইয়ার(Shreyash Iyer)। শনিবার বিসিসিআইয়ের...