Wednesday, June 24, 2026

কু-কথার শাস্তি, সবক শেখাতে ৫ জনকে অন্যত্র পাঠাল চিড়িয়াখানা কর্তৃপক্ষ

Date:

Share post:

কু-কথা বলার জন্য শাস্তি পেল চিড়িয়াখানার পাঁচজন। কারণ ওই পাঁচ জন এক জায়গায় হলেই কুকথার ঝড় বইছিল। যা শিশুমনে প্রভাব ফেলছে বলেই জানিয়েছেন আধিকারিকরা। নিশ্চয়ই ভাবছেন কাদের কপালে জুটল শাস্তি? শুনলে অবাক হবেন, পাঁচটি টিয়াকে কু- কথা বলার জন্য চিড়িয়াখানা কর্তৃপক্ষ অন্যত্র পাঠিয়েছেন।

আরও পড়ুন-যোগীর রাজ্যে পুলিশি জুলুমের ‘সোজা বাংলায়’ প্রতিবাদ প্রতিমার
ইংল্যান্ডের লিঙ্কনশায়ার ওয়াইল্ডলাইফ পার্কের এই পাঁচটি টিয়ার নাম এরিক ,জেড ,এলপি, স্টেন আর বিল্লি। চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছেন, কদিন ধরেই লক্ষ্য করা যাচ্ছিল এরা পাঁচজন এক জায়গায় হলেই কু- কথা ছাড়া মুখে ভালো কোনও কথা নেই। যার প্রভাব পড়ছিল চিড়িয়াখানায় আসা ছোটদের ওপর। তাই তাদের সবক শেখাতে , ভদ্র করতে পাঠানো হয়েছে অন্যত্র। এই পাঁচ আফ্রিকান টিয়ার শিক্ষা সম্পূর্ণ হলেই ফেরে তাদের চিড়িয়াখানায় ফেরানো হবে বলে আশ্বস্ত করেছেন কর্তৃপক্ষ। কিন্তু প্রশ্ন উঠেছে, এই খারাপ কথা তারা শিখলো কোথা থেকে? কর্তৃপক্ষ জানিয়েছেন , দর্শকদের মধ্যেই কেউ তাদের এই খারাপ কথা শিখিয়েছে। তাই পুরো বিষয়টির ওপর বাড়তি নজরদারি রাখার সিদ্ধান্ত নিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...