Saturday, May 16, 2026

বিধানসভা ভোটে জোট নয়, নীতীশের বিরুদ্ধে প্রার্থী, সঙ্কট বাড়াল পাশোয়ানরা

Date:

Share post:

আসন সমঝোতার ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই সুর কেটে গেল জেডিইউ-বিজেপি জোটের সমঝোতার। এই জোটে রামবিলাস পাশোয়ানের এলজেপিও ছিল। তাদের আসন সমঝোতা করার কথা ছিল বিজেপির সঙ্গে। বিজেপি লড়ছে ১২১টি আসনে। কিন্তু এলজেপি নেতা রামবিলাস পুত্র চিরাগ জানিয়ে দিলেন, তাঁরা বিধানসভায় আলাদাভাবে লড়াই করবেন। তবে বিজেপি বা জেডিইউর সঙ্গে জোট তাতে ভাঙবে না। এলজেপি ও জেডিইউ এনডিএ-র শরিক। তবে এলজেপির রাজনৈতিক বিরোধিতা যে জেডিইউর সঙ্গে, তা বৈঠকের সুর থেকেই বোঝা গিয়েছে।

আরও পড়ুন- বিহার হাতছাড়া হলে দায় অজয় বিস্তের, কণাদ দাশগুপ্তর কলম

কেন বিজেপি জোটের সঙ্গে যাবে না বিজেপি? চিরাগ কারণ হিসাবে বলেন, এর কারণ মূলত নীতিগত পার্থক্য। বিধানসভায় এটা থাকবে না। তবে জাতীয় ক্ষেত্রে অবশ্যই থাকবে। ভোটের পর বিজেপি-এলজেপি সরকার হবে এবং প্রধানমন্ত্রীর দেখানো উন্নয়নের পথেই এগোবো।

এলজেপি নীতীশ কুমারের বিরুদ্ধে প্রার্থী দেবে। তবে বিজেপির বিরুদ্ধে প্রার্থী দেবে না। দিল্লিতে দলের সংসদীয় দলের বৈঠকের শেষে এই সিদ্ধান্ত হয়।

 

Related articles

SIR-এর ট্রাইবুনাল ধাঁধাঁ: ভোট দেওয়ার পরে নাম বাদ পড়ল ভোটার তালিকা থেকে!

গোটা এসআইআর প্রক্রিয়া বাংলার মানুষের বৈধ ভোটাধিকার বাদ দেওয়ার চক্রান্ত করার জন্যই হয়েছিল, এমন অভিযোগ বারবার রাজ্যের একাধিক...

বিজেপির পুরস্কার: শমীক এবার কেন্দ্রীয় মন্ত্রী? রাজ্য সভানেত্রী হতে পারেন লকেট!

রাজ্যে রাজনৈতিক পালাবদল। তৃণমূলের থেকে শাসনভার বিজেপির হাতে। আর মুখ্যমন্ত্রী ও পাঁচজন মন্ত্রী এবং বিধায়কদের শপথগ্রহণ হওয়ার পরেই...

অ্যাম্বুলেন্স অ্যাপ: স্বাস্থ্য দফতরের প্রথম বৈঠকে কেন্দ্র-রাজ্য হাসপাতাল জোড়ার বার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যের স্বাস্থ্য দফতরের সঙ্গে প্রথম বৈঠকে সরকারি হাসপাতালের রেফার রোগ নিয়ে ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। একদিকে রাজ্য...

গ্রেফতার শান্তনুকে সাসপেন্ড পুলিশ ক্লাবের, কড়া অবস্থান সিএবির

গ্রেফতার হওয়া পুলিশ কর্তা শান্তনু সিনহা বিশ্বাসকে(Santanu Sinha Biswas) নিয়ে সিএবিতে চিঠি পাঠাল কলকাতা পুলিশ ক্লাব । তাঁর...