Thursday, May 14, 2026

ফের ধর্ষণ উত্তরপ্রদেশে, প্রয়াগরাজের বিজেপি নেতা হেফাজতে

Date:

Share post:

ফের উত্তরপ্রদেশ, ফের ধর্ষণ৷ ধর্ষক বিজেপি’র এক নেতা৷

হাথরাস ও বলরামপুর গণধর্ষণের পর এবার শিরোনামে প্রয়াগরাজ৷ বিজেপিশাসিত উত্তরপ্রদেশ থেকে আরও একটি ধর্ষণের ঘটনা প্রকাশ্যে এসেছে৷

প্রয়াগরাজে এক বিএ স্তরের ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বিজেপি’র এক নেতাকে গ্রেফতার করা হয়েছে। নির্যাতিতা নিজেই স্থানীয় কর্নেলগঞ্জ থানায় ধর্ষণের মামলা দায়ের করেছে। তারপরই উত্তরপ্রদেশ পুলিশ বিজেপি নেতা ডাঃ শ্যাম প্রকাশ দ্বিবেদী এবং তাঁর আত্মীয় অনিল দ্বিবেদীকে গ্রেফতার করেছে। ধর্ষণ কাণ্ডে এক বিজেপি নেতার গ্রেফতারের ঘটনায় উত্তর প্রদেশ বিজেপি বিপাকে পড়েছে৷ এমনিতেই হাথরাসের ঘটনায় অজয় বিস্ত সরকারের ব্যর্থতার ছবি গোটা দেশের সামনে এসেছে৷ এবারের ঘটনা বিজেপির কাছে আরও অস্বস্তিকর৷ দলের এক নেতা এবার ধর্ষক হিসেবে হাজতে৷

আরও পড়ুন- কোভিড রুখতে মানবদেহে ব্যবহার হবে অ্যান্টিসেরাম! জানাচ্ছে আইসিএমআর

Related articles

ইডি দফতরে হাজিরা শান্তনুর, আর্থিক তছরুপ মামলায় চলছে জিজ্ঞাসাবাদ 

বারবার নোটিশ পাঠিয়ে তলবের করার পরও হাজিরা এড়িয়ে যাওয়া কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস (DCP Shantanu...

গরমের ছুটির বিজ্ঞপ্তিতে উল্টে গেল ‘সত্যমেব জয়তে’!

মিরর ইমেজ, নতুন সরকারের শুরুতেই হোঁচট! গরমের ছুটি বাড়ানোর জন্য নির্দেশিকায় সরকারি বিজ্ঞপ্তিতে থাকা অশোক স্তম্ভের নীচে ‘সত্যমেব...

লক্ষ্মীবারে চড়ছে পারদ, বিকেলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে!

ভরা গ্রীষ্মের মরশুমেও দফায় দফায় ঝড়বৃষ্টি আর মেঘলা আকাশের জেরে অস্বস্তিকর গরমের অনুভূতি সামান্য কমলেও, চলতি সপ্তাহের শুরু...

নির্ভয়াকাণ্ডের স্মৃতি উস্কে দিল্লিতে চলন্ত বাসে তরুণীকে গণধর্ষণ

ভয়ানক! নির্ভয়াকাণ্ডের (Nirvaya Rape Case) পুনরাবৃত্তি। ফের রাজধানীতে (Delhi Incident) চলন্ত বাসের মধ্যে তরুণীকে গণধর্ষণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য...