Wednesday, May 13, 2026

কৃতী পড়ুয়াদের সংবর্ধনা, নবান্নে ভার্চুয়াল অনুষ্ঠানের সূচনা করবেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

করোনা মোকাবিলায় দেশজুড়ে চলেছে দীর্ঘ লকডাউন পর্ব। সুরক্ষা-সচেতনতায় এখনও বন্ধ স্কুল-কলেজ-শিক্ষা প্রতিষ্ঠানগুলি। তারই মাঝে অবশ্য বিভিন্ন বোর্ডের পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। তবে খুব স্বাভাবিকভাবেই অন্যবারের এবার কৃতিদের সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা যায়নি। কিন্তু উৎসাহ প্রদানের জন্য সম্বর্ধনা থেকে কৃতী পড়ুয়াদের বঞ্চিত করতে চান না রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন- মনীশ শুক্লা শ্যুটআউট: ময়না তদন্তে ইঙ্গিত কোন্ দিকে?

সামাজিক দূরত্ব বজায় রেখে ভিড় এড়িয়ে কৃতী ছাত্র-ছাত্রীদের সম্বর্ধনা দিতে অভিনব উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। আজ, সোমবার নবান্ন সভাগৃহে সংবর্ধনা অনুষ্ঠানের ভার্চুয়াল সূচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

করোনা আবহের কথা মাথায় রেখেই অন্যান্যবারের মতো নেতাজি ইন্ডোর বা কোনও প্রেক্ষাগৃহে নয়, স্থানীয়ভাবে কৃতীদের হাতে তুলে দেওয়া হবে পুরস্কার ও সার্টিফিকেট। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, সিবিএসই, আইসিএসই, মাদ্রাসা এবং জয়েন্টের প্রায় ৫০০ জনেরও বেশি কৃতীকে সংবর্ধনা দেওয়া হবে বলে।

মহকুমা এলাকা ভিত্তিতে এই কৃতীদের ভাগ করা হয়েছে। আজ প্রথমদিন বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং পুরুলিয়ার কৃতীদের সংবর্ধনা দেওয়া হবে। স্থানীয় মহকুমা শাসকের অফিস থেকেই সম্বর্ধনা পাবে তারা। পুরস্কারের পাশাপাশি

প্রত্যেকের হাতে তুলে দেওয়া হবে মাস্ক এবং স্যানিটাইজারও।

Related articles

মোহনবাগান মানেই টুটু বোস: প্রয়াত প্রাক্তন সভাপতিকে শেষ শ্রদ্ধা জানিয়ে পরিবারকে সমবেদনা মুখ্যমন্ত্রীর

মোহনবাগানের প্রাক্তন সভাপতি (Former Mohun Bagan President) স্বপনসাধন বোসের (SwapanSadhan Bose) মৃত্যুতে শোকস্তব্ধ ফুটবলমহল। তাঁর প্রয়াণে গভীর শোকপ্রকাশ...

সিবিএসই দ্বাদশ শ্রেণির ফলপ্রকাশ, পাশের হার কমল ৩.১৯ %

প্রকাশিত হল সিবিএসই-র দ্বাদশ শ্রেণির ফল(CBSE Result 2026)। এবছর পাশের হার অনেকটাই কমেছে। চলতি বছর পাশের হার ৮৫.২০...

ভবানীপুরের বিধায়ক হিসেবেই শপথ শুভেন্দুর, নন্দীগ্রামেও সমান উন্নয়নের প্রতিশ্রুতি

ইঙ্গিত দিয়েছিলেন আগেই। সেই মতোই বুধবার নন্দীগ্রাম বিধানসভা আসন ছেড়ে বানীপুর কেন্দ্রের বিধায়ক হিসেবেই শপথ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু...

তিলজলাকাণ্ডে গ্রেফতার কারখানার মালিক ও ম্যানেজার

তিলজলা অগ্নিকাণ্ডে (Kolkata Factory Fire) গ্রেফতার কারখানার মালিক জাফর নিশাদ ও ম্যানেজার! মঙ্গলবার দুপুরে তপসিয়ার এক চামড়ার কারখানায়...