Saturday, March 14, 2026

হাথরাস, বলরামপুর নিয়ে সরকারকে ভর্ৎসনা রাষ্ট্রসংঘের, পাল্টা জবাব কেন্দ্রের

Date:

Share post:

হাথরাস, বলরামপুর থেকে গুরুগ্রামে ধর্ষণের ঘটনায় অস্বস্তি বেড়েছে গেরুয়া শিবিরে। শুধুমাত্র গত এক সপ্তাহে একের পর এক বিজেপি শাসিত রাজ্যে ধর্ষণের ঘটনা সামনে এসেছে। লাগাতার ধর্ষণের ঘটনায় আন্তর্জাতিক মঞ্চেও ভর্ৎসনার মুখে পড়ল ভারত।

খোদ রাষ্ট্রসংঘের রেসিডেন্ট কো-অর্ডিনেটর হাথরাস, বলরামপুর সহ অন্যান্য ঘটনার উদাহরণ টেনেছেন। ভারতের মহিলাদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। তিনি বলেন, ‘‘হাথরাস এবং বলরামপুরের ঘটনা আরও একবার মনে করিয়ে দিল ভারতে মহিলারা এখনও পিছিয়ে। লিঙ্গবৈষম্য এখনও বেঁচে আছে ভারতে। আর এতে শিকার হচ্ছেন মহিলারা।’’ স্পষ্টতই, দেশের মেয়েদের উপর লাগাতার নৃশংস আচরণ জাতীয় রাজনীতির গণ্ডি পেরিয়ে রাষ্ট্রসংঘের দৃষ্টি আকর্ষণ করেছে।

রাষ্ট্রসংঘের আধিকারিকের এই মন্তব্য আন্তর্জাতিক মহলে দেশের ভাবমূর্তি নষ্ট করেছে। এরপরই এই মন্তব্যের তীব্র বিরোধিতা করেছে ভারত। বিদেশমন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব বলেন, ‘‘রাষ্ট্রসংঘের রেসিডেন্ট কো-অর্ডিনেটর সাম্প্রতিক ঘটনা নিয়ে কিছু মন্তব্য করেছেন। এই ঘটনাগুলিতে তদন্তপ্রক্রিয়া এখনও চলছে। রেসিডেন্ট কো-অর্ডিনেটরের মন্তব্য একেবারেই অপ্রত্যাশিত এবং অযাচিত। তাঁর জেনে নেওয়া উচিত সরকার এই ঘটনাকে গুরুত্ব দিয়ে দেখছে। বাইরের কারোর থেকে এই মন্তব্য কাম্য নয়।’’ হাথরাস সহ বাকি ঘটনা নিয়ে কোনও আন্তর্জাতিক মঞ্চের হস্তক্ষেপ সরকার বরদাস্ত করবে না তা বিদেশমন্ত্রকের বক্তব্যে স্পষ্ট। এদিকে হাথরাস কাণ্ডের পর এর প্রতিবাদ, বিক্ষোভ নিয়ে বিদেশি শক্তির ‘হাত’ দেখছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

আরও পড়ুন:শীতে বাড়বে করোনার প্রকোপ, আশঙ্কার কথা শোনাল হু

spot_img

Related articles

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...

চাপের মুখে পিছু হঠল শাহর দফতর: সোনম ওয়াংচুর বিরুদ্ধে গ্রেফতারি তোলা হচ্ছে

লাদাখের পরিবেশ আন্দোলন কর্মী সোনম ওয়াংচুকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতারি আদৌ আইনসিদ্ধ কী? প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ...