Saturday, June 6, 2026

পুরনো শত্রুতার জের, বাবার খুনের বদলা নিতেই সরানো হল মণীশকে!

Date:

Share post:

বিজেপি নেতা মণীশ শুক্লার খুনে বিশেষ তদন্তকারী দল গ্রেফতার করেছে দু’জনকে । গুলাব শেখ এবং মহম্মদ খুররম । খুররমই না কি শার্প শুটার গুলাবের সঙ্গে যোগাযোগ করেছিল । কিন্তু কেন এই খুন ? সেক্ষেত্রে সামনে এসেছে প্রতিহিংসার বিষয়টিই । জানা গিয়েছে, পিতৃহত্যার বদলা নিতেই না কি এই নৃশংস খুন । অন্তত প্রাথমিকভাবে পুলিশের এমনই অনুমান ।
মণীশ খুনে সোমবারই CID তদন্তের নির্দেশ দিয়েছে নবান্ন । তৈরি হয়েছে বিশেষ তদন্তকারী দলও । ওই দলে CID আধিকারিকদের পাশাপাশি আছেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের তদন্তকারীরাও ।
কিন্তু কেন এই খুন? জানা গিয়েছে, পুরনো শত্রুতার জেরে আক্রোশ মেটাতেই মণীশ খুন । খুররমের বাবা এক সময়ে সিপিএম কর্মী ছিলেন । তিনিও খুন হয়েছিলেন । সেই খুনে উঠে এসেছিল মণীশের নাম । এরপর থেকেই মণীশ এবং খুররমের শত্রুতা ব্যারাকপুরে সকলের মুখে মুখে ঘোরে । পুলিশের প্রাথমিক অনুমান, পিতৃহত্যার বদলা নিতেই খুনের ছক কষা হয় । পুলিশ সূত্রে জানা গিয়েছে , CCTV ফুটেজ খতিয়ে দেখা হয় প্রথমে । দুটি বাইক শনাক্ত করা হয় । ওই বাইকেই ঘটনাস্থলে এসেছিল দুষ্কৃতীরা । সেই বাইকের সূত্র ধরে এক আততায়ীকে চিহ্নিত করা হয় । তার নাম গুলাব শেখ ।গতকালই গুলাবকে আটক করা হয় । তাকে জিজ্ঞাসাবাদের সূত্র ধরে উঠে আসে মহম্মদ খুররমের নাম । পেশায় ব্যবসায়ী খুররম । শার্প শুটার গুলাবের সঙ্গে সেই যোগাযোগ করেছিল
খুনের জন্য । গুলাবের সঙ্গে ছিল আরও তিনজন । তাদের খোঁজ চলছে ।

গতকাল পুলিশ ইঙ্গিত দিয়েছিল, রাজনীতি নয় । পুরনো শত্রুতা থাকতে পারে এই খুনের পিছনে।

Related articles

বিশ্ব পরিবেশ দিবসে রক্তদান শিবির: দেশপ্রিয় পল্লী বালক সংঘের উদ্যোগকে স্বাগত বিধায়কের

বিশ্ব পরিবেশ দিবসে পরিবেশ রক্ষায় নানাভাবে প্রশাসন থেকে বেসরকারি প্রতিষ্ঠানগুলি নানা উদ্যোগ নিয়ে থাকে। মূলত গাছ লাগানোর মাধ্যমেই...

ইস্তফা সোনালী চক্রবর্তীর: রাজ্যপালকে চিঠি রবীন্দ্রভারতীর উপাচার্যের

প্রশাসনিক ক্ষেত্রের পরে এবার শিক্ষাক্ষেত্রে ইস্তফার পালা। রাজ্যে পালাবদলের পরে কাজ করতে অক্ষম, দাবি করে একের পর এক...

৪৮ ঘণ্টার তল্লাশি: অবশেষে NIA-র জালে শওকত মোল্লা

বোমা বিস্ফোরণের ঘটনায় অবশেষে গ্রেফতার প্রাক্তন বিধায়ক শওকত মোল্লা। বৃহস্পতিবার ভোর থেকে যে শওকত মোল্লার (Saokat Molla) খোঁজ...

তৃণমূলের নতুন কমিটি গঠন: পরিষদীয় ইস্যুতে আদালতে যাচ্ছে দল

৩ জুন দলের সব কমিটি ভেঙে দেওয়ার পরে ৫ জুনই নতুন কমিটি ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। একদিকে একাধিক...