Friday, June 5, 2026

শিক্ষামন্ত্রীর জন্মদিনে ‘স্পেশাল ছবি’, ভাইরাল স্যোশাল মিডিয়ায়

Date:

Share post:

জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় কত ছবি ঘুরে বেড়ায়। অনেকেই বার্থ ডে বয় বা গার্লের সঙ্গে তাঁদের ছবি দিয়ে উইশ করেন। কেউ আবার ছবি দেন একেবারে ছোট্টবেলার। তবে, রাজ্যের ডাকসাইটে মন্ত্রীর জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় যে ছবি ভাইরাল হল, তা এককথায় বিরল। আজ রাজ্যের শিক্ষামন্ত্রী তথা তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের জন্মদিন। এই দিনেই ঘটনাচক্রে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল হয়েছে। সেই ছবিতে রয়েছেন দুজন পার্থ চট্টোপাধ্যায় এবং রাজ্যের আরেক মন্ত্রী ও বর্ষীয়ান রাজনীতিবিদ সুব্রত মুখোপাধ্যায়।

চেহারার আদলে সুব্রত মুখোপাধ্যায়কে চেনা গেলেও পার্থ চট্টোপাধ্যায়কে চেনা বেশ কঠিন। অমিয়নাথ বর্মন ওরফে নকল ডক্টর হাজরার উক্তি উদ্ধৃত করে বলতে হয়, “তখন এক মাথা চুলে ঢেউ খেলছে”। চোখে চশমা নেই। তবে ফ্রেঞ্চকাট দাড়িটি আছে একদম একই রকম। সাধারণত শিক্ষামন্ত্রীকে পাঞ্জাবি-পাজামাতে দেখতেই রাজ্যবাসী অভ্যস্ত। যখন কর্পোরেট ওয়ার্ল্ডে ছিলেন, তখন থাকতেন স্যুটেড-বুটেড। তবে এ ছবিতে পার্থ চট্টোপাধ্যায় একেবারে অন্য রূপে। পরনে ডোরাকাটা গোলগলা টি-শার্ট।

দুজনের এই ছবি সোশ্যাল মিডিয়ায় আসতেই ভাইরাল। তা দেখে সবার ঠোঁটের কোণে এক চিলতে হাসি। সঙ্গে শিক্ষামন্ত্রীকে জন্মদিনের শুভকামনা- ভালো থাকুন পার্থ চট্টোপাধ্যায়।

আরও পড়ুন-আইআইটি ছেড়ে এমআইটিতে কেন? সোশ্যাল মিডিয়ায় ট্রোলের শিকার জেইই টপার

Related articles

সুস্থ জীবনের বার্তা নিয়ে নতুন অভিযানে ওএসএল ডায়াগনস্টিকস

স্বাস্থ্য পরিষেবাকে আরও সহজ, সুলভ ও মানুষের নাগালের মধ্যে নিয়ে আসার লক্ষ্যেই নতুন কর্মসূচির সূচনা করল ওএসএল ডায়াগনস্টিকস...

যন্তর মন্তর অভিযানে প্রস্তুত ককরোচরা: দিল্লি পুলিশের ব্যারিকেডের জবাব হবে ফুলে

শনিবার ভারতের জেন-জি আন্দোলন হচ্ছেই রাজধানী দিল্লির বুকে। একদিকে কত জমায়েত হতে চলেছে, তার কোনও আন্দাজ করতে না...

দিল্লিতে দলীয় নেতৃত্বের সঙ্গে দীর্ঘ বৈঠক শুভেন্দুর, কী নিয়ে আলোচনা? জল্পনা তুঙ্গে

রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার প্রথম এক মাস মন্ত্রিসভায় ৫জন মন্ত্রী দফতর পেয়েছিলেন। তার তিন সপ্তাহ পর শপথ নিলেন...

সন্দীপনদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ প্রিয়াঙ্কার, স্বর্ণকমলের ‘কুকথা’য় FIR দায়ের

তৃণমূলের বহিষ্কৃত বিধায়ক সন্দীপন সাহার বাড়ির সামনে এলাকাবাসীর বিক্ষোভে ছিলেন বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল (Priyanka Tibrewal)। বৃহস্পতিবারের ঘটনা...