Saturday, June 6, 2026

পৃথিবীর দিকে ধেয়ে আসছে পাঁচটি বিশালাকৃতির গ্রহাণু, একটি বোয়িং-৭৪৭ বিমানের আকারে

Date:

Share post:

পৃথিবীর দিকে ধেয়ে আসছে ৫ টি বিশালাকৃতির গ্রহাণু। এর আগে সব গ্রহাণু পৃথিবীর গা ঘেঁষে বেরিয়ে গিয়েছে। তবে এবার একইসঙ্গে এগিয়ে আসছে পাঁচ-পাঁচটি গ্রহাণু।

এই পাঁচটি গ্রহাণুর মধ্যে বোয়িং-৭৪৭ বিমানের আকারে একটি। যার নাম “২০২০ আরকে-২” সেটি বুধবারই পৃথিবীর কক্ষপথে ঢুকে পড়তে পারে। নাসা জানিয়েছে যে গ্রহাণুটি প্রায় ১১৮ থেকে ২৬৫ ফুট প্রশস্ত। এর গতিবেগ প্রতি সেকেন্ডে ৬.৬৮ কিলোমিটার।

‘২০২০ আরকে ২’এর আগে, আরেকটি গ্রহাণু ২০২০ ‘আরআর ২’ বুধবার ৬.২ মিলিয়ন কিলোমিটারের নিরাপদ দূরত্বে পৃথিবী পেরিয়ে যাবে।

গ্রহাণুগুলি মূলত থাকে মঙ্গল ও বৃহস্পতির মাঝখানে অ্যাস্টেরয়েড বেল্টে। সূর্যের চারপাশে পাক খাওয়ার সময় কেউ কেউ পৃথিবীর খুব কাছে এসে পড়ে। এদের বলা হয় “নিয়ার-আর্থ অবজেক্টস’। এদের কক্ষপথের ওপর বেশি নজরদারি চালানো সম্ভব হয় না। তাই বিপদ বেশি। বিজ্ঞানীদের মতে, এই গ্রহাণুগুলির বেশিরভাগই প্রায় সাড়ে চার হাজার কোটি বছর আগে গঠিত হয়েছিল।

আরও পড়ুন-মঙ্গলগ্রহের মাটির নিচে আরও তিনটি হ্রদের সন্ধান পেল নাসা

Related articles

তীব্র গরম থেকে বিকেলে মিলতে পারে মুক্তি? বড় আপডেট আবহাওয়ার

শুক্রবার সকালের কিছুটা স্বস্তিদায়ক আবহাওয়া উধাও শনিবার। সকাল থেকেই তীব্র গরম; সঙ্গে ঘাম প্যাচপ্যাচে দক্ষিণবঙ্গ। এই অস্বস্তি আর...

বাংলার আটকে থাকা রেল প্রকল্পগুলি নিয়ে আজ মুখ্যমন্ত্রী-রেলমন্ত্রী বৈঠক

দীর্ঘদিন ধরে জমি জট, প্রশাসনিক অনুমোদন এবং কেন্দ্র-রাজ্যের সমন্বয়হীনতার কারণে থমকে থাকা পশ্চিমবঙ্গের একাধিক গুরুত্বপূর্ণ রেল প্রকল্প নিয়ে...

রাজ্যের সব ধরনের মাদ্রাসার বিস্তারিত রিপোর্ট তলব নবান্নের

রাজ্যের সমস্ত স্বীকৃত, অস্বীকৃত, সরকারি অনুদানপ্রাপ্ত এবং সম্পূর্ণ বেসরকারিভাবে পরিচালিত মাদ্রাসার (Madrasah) বিস্তারিত তথ্য সংগ্রহ করতে জেলাশাসকদের নির্দেশ...

আজ দিল্লির যন্তরমন্তরে ‘ককরোচ সমাবেশ’! রাজধানী ঘিরে কড়া নিরাপত্তা

আর কিছুক্ষণের অপেক্ষা তারপরে রাজধানীর রাজপথে প্রথম সমাবেশ করতে চলেছে সোশ্যাল মিডিয়ায় সাড়া জাগানো যুব সংগঠন ‘ককরোচ জনতা...