Thursday, May 14, 2026

বিজেপির নবান্ন অভিযান ঘিরে দফায় দফায় উত্তেজনা, যানজটে নাকাল রাজপথ

Date:

Share post:

বিজেপির নবান্ন অভিযানকে ঘিরে দফায় দফায় উত্তেজনা ছড়াচ্ছে কলকাতা, হাওড়া-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায়। মিছিল শুরু হওয়ার কথা ছিল দুপুর বারোটায়। কিন্তু তার আগেই বিভিন্ন জায়গায় বিজেপি নেতাদের গাড়ি আটকে দেওয়া হয়েছে বলে অভিযোগ। অনেকক্ষেত্রেই ঘুরপথে নবান্নের দিকে যাওয়ার চেষ্টা করছেন তাঁরা।

পুলিশের পক্ষ থেকে নবান্নের চারপাশে ত্রিস্তরীয় বলয় গড়ে তোলা হয়েছে। হাওড়া এবং কলকাতার বিভিন্ন রাস্তায় পরিস্থিতি অনুযায়ী ব্যারিকেড করা হয়েছে। এদিকে হাওড়া ময়দান এবং সাঁতরাগাছিতে রাস্তা বন্ধ রেখে রাখায় সকাল থেকেই তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। নিরাপত্তার কারণে বিভিন্ন জায়গায় চলছে ড্রোনের মাধ্যমে নজরদারি।

কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখান বিজেপি মহিলা মোর্চা সদস্যরা। পরে পুলিশ গিয়ে তাঁদের তুলে দেয়।

নবান্ন অভিযান যাবার পথে কাটোয়ার জেলা সম্পাদক সুদীপ্ত দা এ সুরজিৎ কর্মকারকে গ্রেফতার করা হয়। ভদ্রেশ্বরে বিজেপির কার্যকর্তাদের আটক করা হয়েছে। বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মিছিল শুরু হয়েছে ডানকুনি থেকে।
এদিকে প্রস্তুত পুলিশ বাধা থাকলেও মিছিল হবেই মন্তব্য বিজেপি নেতৃত্বের।

আরও পড়ুন-গরম ভাত আর কুমড়োর তরকারি: নবান্ন অভিযানে মেনু বিজেপি কর্মীদের

Related articles

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...