Thursday, May 14, 2026

দেশ জুড়ে হাজার হাজার শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

Date:

Share post:

দেশ জুড়ে শিক্ষক নিয়োগ চলছে আর্মি পাবলিক স্কুলে। আর্মি ওয়েলফেয়ার এডুকেশন সোসাইটি শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। ১ অক্টোবর থেকে শুরু হয়েছে রেজিস্ট্রেশন। সারা দেশের ১৩৭টি স্কুলে এই নিয়োগ হচ্ছে বলে জানা গিয়েছে। যদিও শূন্যপদের সংখ্যা উল্লেখ করা হয়নি।

বিজ্ঞপ্তি অনুযায়ী প্রাইমারি ট্রেনড টিচার, ট্রেনড গ্র্যাজুয়েট টিচার এবং পোস্ট গ্র্যাজুয়েট টিচার, এই তিন পদে আর্মি পাবলিক স্কুলে শিক্ষক নিয়োগ করা হবে। নতুন ও অভিজ্ঞতা সম্পন্ন উভয় চাকরিপ্রার্থীরাই আবেদন করতে পারবেন। নতুন প্রার্থীদের ক্ষেত্রে বয়সের উর্ধ্বসীমা ৪০। অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে আবেদনের উর্ধ্বসীমা ৫৭ বছর। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, অনলাইন স্ক্রিনিং টেস্টে বসার জন্য টেট উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক নয়। তবে ট্রেনড গ্র্যাজুয়েট টিচার বা প্রাইমারি ট্রেনড টিচার পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীকে টেট পাশ করতে হবে।

প্রাইমারি ট্রেনড টিচার পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীকে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর পেতে হবে। একইসঙ্গে হতে হবে বি.এড পাশ বা দুবছরের ডিপ্লোমা থাকতে হবে। ট্রেনড গ্র্যাজুয়েট টিচারের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর পেতে হবে। একইসঙ্গে বি.এড-এ ন্যূনতম ৫০ শতাংশ নম্বর থাকতে হবে। পোস্ট গ্র্যাজুয়েট টিচার পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীকে যে বিষয়ে পড়াবেন সেই বিষয়ে স্নাতকে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর এবং বি.এড পাশ হতে হবে।

আরও পড়ুন:দেশ জুড়ে ২৪টি বিশ্ববিদ্যালয়কে ‘ভুয়ো’ তালিকাভুক্ত করল ইউজিসি

 

Related articles

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...

বিশাল সুইমিংপুল থেকে ‘রয়্যাল বেঙ্গল টাইগার’! দিলীপের বিলাসবহুল বাড়িতে হানা পুলিশ-কেন্দ্রীয় বাহিনীর

ভোটের ফল ঘোষণার পরে উস্কানি মূলক মন্তব্যের জেরে দায়ের করা হয়েছিল এফআইআর (FIR)। আর তার তদন্তে নেমে তাজ্জব...