Wednesday, June 3, 2026

ডানকুনিতে পথ অবরোধ বিজেপির, হটাতে লাঠিচার্জ

Date:

Share post:

বিজেপির নবান্ন অভিযান ঘিরে রণক্ষেত্র ডানকুনি। নবান্নমুখী মিছিল আটকে দেয় পুলিশ। এরপরেই ডানকুনিতে পথ অবরোধ করেন বিজেপির কর্মী সমর্থকরা। বৃহস্পতিবার, বিভিন্ন দাবিতে নবান্ন অভিযান করছে বিজেপির যুব মোর্চা। এদিন সকাল থেকেই বিভিন্ন জেলা থেকে ডানকুনি দুর্গাপুর হাইওয়ে হয়ে নবান্নের উদ্দেশ্যে পাড়ি দেন বিজেপির নেতা-কর্মীরা। কিন্তু বিজেপি নেতা-কর্মীদের গাড়ি ডানকুনিতে আটকে দেওয়ার অভিযোগ ওঠে। এর জেরে ডানকুনি টোল প্লাজার কাছে উত্তেজনা ছড়ায়। এরপরেই পথ অবরোধ করে বিজেপি। অবরোধ তুলতে পুলিশ লাঠি চালায় বলে অভিযোগ। অবরোধ ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।

আরও পড়ুন-হাওড়া ময়দান, হেস্টিংস, সাঁতরাগাছি রণক্ষেত্র, মারমুখী বিজেপি

Related articles

স্টুডিও পাড়ার ‘দুর্নীতি’ সাফ করতে টলিউডে SIR! ঘোষণা ‘মোদির সেনাপতি’ পাপিয়ার 

টালিগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে জয়লাভ করেই স্টুডিও পাড়ার 'দুর্নীতি' সাফ করার বার্তা দিয়েছিলেন বিজেপি বিধায়িকা পাপিয়া অধিকারী (MLA...

বছরের পর বছর বেআইনিভাবে বাড়ি দখলের অভিযোগে গ্রেফতার জয়প্রকাশ

বাড়ি জবরদখলের অভিযোগে শেষ পর্যন্ত গ্রেফতার তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার (TMC leader Jayaprakash Majumdar)। দীর্ঘ ১২ বছর ধরে...

সরকারি কর্মচারীদের অফিস টাইমিং নিয়ে কড়া নির্দেশিকা নবান্নের

সরকারি কর্মচারীদের অফিসে ঢোকা - বেরোনোর সময় নিয়ে কড়া রাজ্য (State Government instruction regarding Office Arrival and Departure)।...

BSF-কে আরও প্রায় ৩২ একর জমি হস্তান্তর! অনুমোদন রাজ্য মন্ত্রিসভার বৈঠকে

ভারত-বাংলাদেশ (India- Bangladesh Border Security) সীমান্তে নজরদারি ও পরিকাঠামো আরও শক্তিশালী করতে সীমান্ত রক্ষী বাহিনীকে আরও প্রায় ৩২...