Thursday, May 14, 2026

ব্যর্থ বিজেপি, নবান্ন অভিযানে এগিয়ে রইল বামেরাই, সোমনাথ বিশ্বাসের কলম

Date:

Share post:

সোমনাথ বিশ্বাস

কেমন হল বিজেপির নবান্ন অভিযান? সব কিছু দেখেশুনে রাজনৈতিক মহল বলছে, ঠিক এক বছর আগে বামেদের নবান্ন অভিযানের সিকিভাগও নয়।

২০১৭-এর ২২ মে। বামেদের নবান্ন অভিযানে রক্ত যেমন ঝড়েছিল, তেমনি লাল পতাকা জনপথ দখল করে নিয়েছিল। শুধু তাই নয়, পুলিশের কালঘাম ছুটে গিয়েছিল সূর্যকান্তদের আটকাতে। আর এবার মাছি মারল পুলিশ।

কিন্তু এই অভিযান নিয়ে প্রশ্ন বাম মহলে। প্রশ্ন তুলেছেন সিপিএম নেতা সুদীপ্ত সেনগুপ্ত। সুদীপ্তর অভিযোগ, বামেদের অভিযানের সময় স্টিলের বড় গেট ব্যবহার করা হয়েছিল। আজ কেন বাঁশের। বিজেপিকে ব্যারিকেড টপকানোর মৃদু সুবিধা করে দেওয়ার চেষ্টা? কেন? কোন স্বার্থে?

তবে রাজনৈতিক মহলের বক্তব্য, সিপিএমের মিছিল ছিল অনেক আক্রমণাত্মক, লক্ষাধিক জমায়েত, সাহসী, এবং সবচেয়ে বড় কথা নেতারা ছিলেন সামনের সারিতে। মার খেয়েছিলেন বিমান, সূর্যকান্ত সহ নেতারা। আর বিজেপি নেতৃত্ব ক্যাডারদের সামনে এগিয়ে দিয়ে সরে গেলেন। তাঁরা বাইট দিচ্ছেন আর কর্মীরা জলকামানের গুঁতো খাচ্ছেন। পুলিশ সাংবাদিকদের হাসতে হাসতে অভিযান শেষে বলেছে, ‘আজ ছিল তাড়িয়ে সুখ।’

আরও পড়ুন-নবান্ন চলো : ঢাক-ঢোল বাজিয়ে ‘সড়ক টু’র মতো ফ্লপ শো, অভিজিৎ ঘোষের কলম

Related articles

গরমের ছুটির বিজ্ঞপ্তিতে উল্টে গেল ‘সত্যমেব জয়তে’!

মিরর ইমেজ, নতুন সরকারের শুরুতেই হোঁচট! গরমের ছুটি বাড়ানোর জন্য নির্দেশিকায় সরকারি বিজ্ঞপ্তিতে থাকা অশোক স্তম্ভের নীচে ‘সত্যমেব...

লক্ষ্মীবারে চড়ছে পারদ, বিকেলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে!

ভরা গ্রীষ্মের মরশুমেও দফায় দফায় ঝড়বৃষ্টি আর মেঘলা আকাশের জেরে অস্বস্তিকর গরমের অনুভূতি সামান্য কমলেও, চলতি সপ্তাহের শুরু...

নির্ভয়াকাণ্ডের স্মৃতি উস্কে দিল্লিতে চলন্ত বাসে তরুণীকে গণধর্ষণ

ভয়ানক! নির্ভয়াকাণ্ডের (Nirvaya Rape Case) পুনরাবৃত্তি। ফের রাজধানীতে (Delhi Incident) চলন্ত বাসের মধ্যে তরুণীকে গণধর্ষণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য...

IPL: আরসিবির বিরুদ্ধে হারেও টিকে নাইটদের প্লে অফের আশা, জানুন সমীকরণ

বড় রান করেও আরসিবির (RCB)কাছে হারতে হয়েছে কলকাতা নাইট রাইডার্সকে(KKR)। যা নাইটদের প্লে অফের স্বপ্নে বড় ধাক্কা। টানা...