Friday, June 26, 2026

৮৮তম বায়ুসেনা দিবস, শুভেচ্ছাবার্তা প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীর

Date:

Share post:

১৯৩২ সালে আজকের দিনে মাত্র ৬ জন পাইলট ও ১৯ জন বায়ুসেনা কর্মীকে নিয়ে শুরু হয়েছিল বর্ণময় যাত্রা। বিভিন্ন ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে গিয়ে আজ বায়ুসেনা বেশ শক্তিশালী হয়ে উঠেছে। দেশের হয়ে একাধিক গুরুত্বপূর্ণ যুদ্ধ এবং ল্যান্ডমার্ক মিশনে বীরত্বের সঙ্গে অংশগ্রহণ করেছে ভারতীয় বিমান বাহিনী।

ব্রিটিশ রাজত্বেই প্রতিষ্ঠা করা হয় ভারতীয় বায়ুসেনা। দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেছিল এই বিমান বাহিনী। প্রথমদিকে এই বাহিনীর নাম ছিল রয়্যাল ইন্ডিয়ান এয়ার ফোর্স। ভারত স্বাধীন হওয়ার পরেও এই এই নামই বজায় ছিল। কিন্তু, ১৯৫০ সালে ‘ডমিনিয়ন অফ ইন্ডিয়া’ থেকে ‘রিপাবলিক অফ ইন্ডিয়া’য় পরিবর্তিত হওয়ার সময় রয়্যাল ইন্ডিয়ান এয়ার ফোর্স থেকে রয়্যাল বাদ যায়। ভারতীয় বায়ুসেনার নাম হয় ইন্ডিয়ান এয়ার ফোর্স। ১৯৫০ সাল থেকে ভারতীয় বায়ুসেনা পাকিস্তান ও চিনের বিরুদ্ধে দেশের হয়ে চারটি যুদ্ধে অংশগ্রহণ করে। রাষ্ট্রপুঞ্জের শান্তিরক্ষা অভিযানের সঙ্গেও যুক্ত আছে ভারতীয় বিমান বাহিনী।

আরও পড়ুন : এমাসের শেষেই বিয়ের পিঁড়িতে বসছেন অভিনেত্রী কাজল আগরওয়াল, পাত্র কে?

প্রতি বছর ৮ অক্টোবর দিনটি বায়ু সেনা দিবস হিসাবে পালিত হয়। এই বিশেষ দিনে তাঁদের প্রতি শ্রদ্ধা জানাতে, বায়ুসেনার তরফে তাদের অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজে একটি বিশেষ গান পোস্ট করা হয়। গানের সঙ্গে ফুটে ওঠে বায়ুসেনা দলের অক্লান্ত পরিশ্রমের ছবি। নিজেদের প্রাণের ঝুঁকি নিয়ে তারা আমাদের দেশকে রক্ষা করে চলেছে সব সময়েই। সেই সব ছবিই ফুটে উঠেছে ভিডিওতে।

একটি বিশেষ ভিডিও পোস্ট করে, বায়ুসেনাকে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টুইটে ভারতীয় বায়ুসেনা শুরুর ইতিহাস বর্ণনা করেন তিনি। পাশাপাশি লেখেন, ” আপনারা শুধু দেশের আকাশই নন, দেশের সুরক্ষায় বিশেষ ভূমিকা পালন করেন। সমগ্র ভারতীয় সেনাবাহিনীর কাছে প্রতিটি দেশবাসী আজ কৃতজ্ঞ। ”


ভারতীয় বিমান বাহিনীর সব সদস্য ও তাঁদের পরিবারের উদ্দেশ্যে শুভেচ্ছাবার্তা জানান প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংও।

দেশের বিভিন্ন শক্তিশালী যুদ্ধবিমান আকাশে নানা কসরত দেখায় এই দিনে। দিল্লির কাছে গাজিয়াবাদে হিন্দানে এয়ার ফোর্স স্টেশনে পালিত হয় এই বিশেষ দিনটি। সকাল ৮টা থেকে শুরু হয়ে বেলা ১১টা পর্যন্ত চলে অনুষ্ঠান।

Related articles

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...