Wednesday, June 3, 2026

প্রকাশ্যে গণতন্ত্রের হত্যা, রাজনৈতিক ইতিহাসে কালো দিন: তেজস্বী

Date:

Share post:

দিনের আলোয় প্রকাশ্যে গণতন্ত্রকে হত্যা করছে রাজ্য সরকার। বিজেপির নবান্ন অভিযানে পুলিশের বাধা দেওয়ার ঘটনায় প্রতিক্রিয়া বিজেপির যুব মোর্চার সর্বভারতীয় সভাপতি তেজস্বী সূর্যর। তাঁর অভিযোগ, এটা রাজনৈতিক ইতিহাসের কালো দিন। অন্ধকারে সূর্যোদয় হবে বলে মন্তব্য করেন তেজস্বী।

বাংলায় বিজেপি কর্মীদের খুন করা হচ্ছে বলে অভিযোগ করেন যুবমোর্চার সর্বভারতীয় সভাপতি।
রাজ্যের যুব মোর্চার নেতা সৌমিত্র খাঁ বলেন, শান্তিপূর্ণ মিছিলের ডাক দিয়েছিল বিজেপি। কিন্তু পুলিশের মদতে শাসকদলের গুন্ডা বাহিনী মিছিলে হামলা চালিয়েছে বলে অভিযোগ তাঁর। বেশ কয়েকজন আহত হয়েছেন বলে দাবি করেন সৌমিত্র।

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের অভিযোগ, শান্তিপূর্ণ বিক্ষোভে লাঠি চালিয়েছে পুলিশ। তাঁদের বহু নেতা-কর্মী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

আরও পড়ুন-জেলা সফরে থেকে ফিরেই ভবানী ভবনে ডিজির সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

Related articles

১৮ বছর পর হাতে এল অফার লেটার! অবসরের বয়স পেরিয়ে মজিদ পেলেন ‘হতাশার’ চিঠি

সরকারি চাকরির স্বপ্ন বুনেছিলেন দুই দশক আগে। পরীক্ষা দিয়ে মেধা তালিকায় জায়গাও করে নিয়েছিলেন। কিন্তু সেই স্বপ্নের চিঠি...

ফর্ম জমার আগেই অন্নপূর্ণা যোজনার টাকা! কারা পেলেন সুবিধা? তালিকা নিয়ে কাঠগড়ায় বিজেপি

অন্নপূর্ণা যোজনার সূচনা থেকেই স্বচ্ছতার সওয়াল করে এসেছে নতুন বিজেপি সরকার। ভুয়ো উপভোক্তা ছেঁটে ফেলে প্রকৃত প্রাপকদের হাতে...

এবিভিপির চক্রান্তে মিথ্যা মামলায় ধৃত ছাত্রনেতা! শোকে হৃদরোগে মৃত্যু বাবার

ছেলের গ্রেফতারির ধাক্কা সহ্য করতে পারলেন না বাবা। মিথ্যা মামলায় পুলিশের হাতে ছেলের বন্দি হওয়ার খবর শুনেই হৃদরোগে...

‘হাজার হাজার হকারের পেটে লাথি মারা হয়েছে’, অবিলম্বে ক্ষতিপূরণের দাবিতে ধর্মতলায় সরব মমতা

পুনর্বাসন ছাড়া হকারদের উচ্ছেদ করা তৃণমূলের নীতি নয়। আমরা সব সময় মানবিক দৃষ্টিকোণ থেকে এই সমস্যার সমাধান করেছি।...