Friday, May 15, 2026

এদিনও যথারীতি ‘নিখোঁজ’ শোভন- বৈশাখী? প্রশ্নের জোয়ার দলের অন্দরে

Date:

Share post:

দিল্লি এবং বাংলার ওজনদার সব নেতাকে বিজেপি যুব মোর্চার নবান্ন-অভিযানে দেখা গিয়েছে৷ কিন্তু ওই দু’জনকে কোনও ক্যামেরাতেই দেখা যায়নি৷

রাজনৈতিক মহল ধরেই নিয়েছে, দলের সব ধরনের নেতা-নেত্রীরা থাকলেও, বিজেপি’র ‘এত বড়’ কর্মসূচিও ঠাণ্ডা মাথায় এড়িয়ে গিয়েছেন শোভন চট্টোপাধ্যায় এবং তাঁর বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায় ৷ অথচ দিনকয়েক আগেও ঘটা করে বিজেপির একগাদা নেতার নাম উল্লেখ করে তাঁদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন এই জুটি৷ মুখেই থাকলো তথাকথিত ‘কৃতজ্ঞতা’,
কাজের সময় বিজেপি এবারও পেলো না শোভন-বৈশাখীকে৷ অথচ এনারা আনুষ্ঠানিকভাবে
বিজেপি ছেড়েছেন, এমন খবরও নেই৷

 

শোভন-বৈশাখী নবান্ন- অভিযানে যোগ না দেওয়ায় বিজেপির অন্দরেই এদিন প্রশ্নের জোয়ার৷ দলের একাধিক নেতা প্রশ্ন তুলেছেন,
দলের সদস্য হয়েও শোভন কেন এই কর্মসূচি এড়িয়ে গেলেন, তা জানতে এখনই তাঁকে ‘শো-কজ’ করুন দলের শীর্ষ নেতারা৷


দলের সম্মান জড়িত ছিলো যে কর্মসূচি ঘিরে, সেখানেও যারা গরহাজির থাকেন, তাঁরা আদৌ দলের প্রতি দায়বদ্ধ নন৷ তাহলে শোভন-বৈশাখীকে দল এত ‘নম্বর’ দিচ্ছে কেন ? দল বহুদিন আগে থেকেই নিষ্ক্রিয় সদস্যদের ঝাড়াই-বাছাই শুরু করেছে৷ ঝাড়াই-কর্মসূচির আওতায় কেন আসছেন না এই দু’জন? প্রশ্ন উঠেছে, শোভনকে কী দলের নেতারা ‘অরণ্যদেব’ ভাবেন, যে নির্বাচনের সময় পিছন থেকে দলকে সাফল্য এনে দেবেন ? শোভনের থেকে ঢের অভিজ্ঞ নেতা বিজেপিতে আছেন, তাহলে এদের দায় কেন বহন করছে দল ?


এদিন যে চড়া সুরে দলের অন্দরে শোভন-বৈশাখীর সমালোচনা হয়েছে, তাতে জনাকয়েক নেতা এদের আর কতদিন ‘প্রোটেকশন’ দিতে পারেন, সেটাই এখন দেখার৷ এমনই বলছেন দলের একাংশ৷

আরও পড়ুন- সাহিত্যে নোবেল পেলেন আমেরিকান কবি লুইস গ্লাক

Related articles

আশঙ্কাই সত্যি, দাম বাড়ল পেট্রোল-ডিজেলের 

আমজনতার অস্বস্তি বাড়িয়ে দেশজুড়ে দাম বাড়ল পেট্রোল-ডিজেলের (Petrol Diesel price hike) । দিন কয়েক আগেই জ্বালানি সংকট নিয়ে...

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পথ থেকে অপসারিত জ্যোতিপ্রিয় কন্যা

পদত্যাগ করতে চাননি, তাই পদ থেকে সরিয়ে দেওয়া হল। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিনই সংসদের সচিব পথ...

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...