Monday, March 16, 2026

ইতিহাসে IFA! দেশে প্রথম কোনও ক্রীড়াসংস্থার নামে মেট্রো স্টেশন

Date:

Share post:

ইতিহাসে IFA! দেশে প্রথম কোনও ক্রীড়াসংস্থার নামে মেট্রো স্টেশন। এবং সেটা হলো বাংলা ফুটবলের সর্বোচ্চ নিয়ামিক সংস্থা ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (IFA). যা শুধু বাংলা বা ভারতীয় ফুটবলে নজিরবিহীন ঘটনা নয়, দেশের ক্রীড়া ইতিহাসে নজিরবিহীন। সল্টলেক বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনের পাশে তৈরি হওয়া নতুন মেট্রো স্টেশনের নামকরণে যুক্ত হল IFA-এর নাম।

ভারতের কোথাও কোনও ক্রীড়াসংস্থার নামে রেল বা মেট্রো স্টেশনের নাম নেই। আর সেখানেই শতাব্দী-প্রাচীন IFA-র নাম জুড়ে নয়া ইতিহাস তৈরি হল। স্টেশনের ভিতরে ভারতীয় ফুটবলের দুই কিংবদন্তি প্রয়াত চুনী গোস্বামী এবং পি কে ব্যানার্জির ছবি দিয়ে সাজানো হয়েছে। যা ফুবলপ্রেমী বাঙালির কাছে সত্যিই গর্বের বিষয়।

আজ, বৃহস্পতিবার দুপুরে যুবভারতী ক্রীড়াঙ্গন সংলগ্ন সল্টলেক স্টেডিয়াম মেট্রো স্টেশনের সঙ্গে জুড়ে গেল IFA-র নাম। ইতিহাস তৈরির সন্ধিক্ষণে সেখানে হাজির ছিলেন IFA সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায়, চেয়ারম্যান তথা AIFF সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট সুব্রত দত্ত, IFA সচিব জয়দীপ মুখোপাধ্যায়-সহ আরও বিশিষ্টজনেরা। একইসঙ্গে আনুষ্ঠানিক এই উদ্বোধনে উপস্থিত ছিলেন মেট্রো রেলওয়ে জেনারেল ম্যানেজার মনোজ জোশী।

আরও পড়ুন- সব্যসাচীর মা ও নিরুপম সেনের স্মরণে ১৯০তম দিনে যাদবপুরের শ্রমজীবী ক্যান্টিন

spot_img

Related articles

বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রস্তুত, মঙ্গলেই ঘোষণার পথে তৃণমূল

২৮ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের পরে যে কোনও সময়ে রাজ্যে নির্বাচন ঘোষণা হতে পারে, এমনটা প্রস্তুতি নিচ্ছিল...

জ্বালানি গ্যাস নিয়ে কেন্দ্রের হঠকারিতা: সোমে পথে মমতা-অভিষেক

মোদি সরকারের ভ্রান্ত বিদেশ নীতির জেরে গোটা দেশে সংকটে সাধারণ মানুষ। লকডাউন থেকে এসআইআর, এবার গ্যাসের সংকটেও যেখানে...

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই বদল রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই রাজ্যে একের পর এক মনের মত আধিকারিক পদে বদল করতে শুরু করে দিল নির্বাচন...

আচরণবিধি লাগু হতেই কমিশনের কড়া নজর, বদলি ও উন্নয়ন তহবিলে নিয়ন্ত্রণ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই রাজ্যে কার্যকর হয়েছে আদর্শ আচরণবিধি। সেই পরিপ্রেক্ষিতে প্রশাসনিক কাজকর্ম, আধিকারিকদের বদলি এবং উন্নয়নমূলক...