Tuesday, March 3, 2026

যোগী রাজ্যে স্ত্রীর কাটা মুণ্ডু নিয়ে থানায় হাজির স্বামী! তারপর?

Date:

Share post:

যোগী রাজ্য উত্তরপ্রদেশে স্ত্রীর কাটা মুণ্ডু নিয়ে থানায় হাজির স্বামী। আজ, শুক্রবার নৃশংস এই ঘটনার সাক্ষী থাকল উত্তরপ্রদেশের বান্দার বাবেরু থানা। ওই থানার পুলিশকর্তা মহেন্দ্র প্রতাপ চৌহান জানিয়েছেন, চিন্নার যাদব নামে ব্যক্তি যিনি তাঁর স্ত্রীর কাটামুন্ডু নিয়ে আত্মসমর্পণ করেছেন তার বয়ান অনুসারে, প্রতিবেশি এক যুবকের সঙ্গে পরকীয়া সন্দেহেই নিজের স্ত্রী বিমলা (৩৫)-কে খুন করে সে। নিজের স্ত্রীকে খুন করাই নয়। স্ত্রী’র প্রেমিকের উপরেও হামলা চালিয়েছে সে। গুরুতর জখম অবস্থায় ওই যুবক হাসপাতালে ভর্তি। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে খবর, এদিন সকাল ৭.৩০টা নাগাদ থেকে চিন্নার ও তার স্ত্রী বিমলার মধ্যে তুমুল ঝামেলা শুরু হয়। এরপর বিবাদ চরমে পৌঁছালে ধারাল অস্ত্র দিয়ে বিমলার মাথা কেটে দেয় চিন্নার। পুলিশ চিন্নারকে খুনের অভিযোগে গ্রেফতার করেছে। ধারাল ওই অস্ত্রও উদ্ধার হয়েছে। বিমলার মৃতদেহ ফরেন্সিক টেস্টে পাঠান হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

spot_img

Related articles

দর্শকশূন্য যুবভারতীতে ম্যাচ খেলার নির্দেশ, ফেডারেশনের শাস্তির বিরুদ্ধে প্রতিবাদ মোহনবাগানের

আইএসএলের (ISL)শুরুতেই কড়া শাস্তির মুখে পড়ল মোহনবাগান( Mohun Bagan)।  চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে ম্যাচ চলাকালীন দর্শকদের অসদাচরণের( spectator misconduct)...

দোলের আগের রাতে লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মৃত দুই পুলিশকর্মী 

দোলের আগের রাতেই ভয়াবহ দুর্ঘটনা (road accident)। লরির সঙ্গে গাড়ির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ২ পুলিশ কর্মীর। দুর্ঘটনায়...

হরমুজ প্রণালী দিয়ে জাহাজ গেলেই হামলার হুঁশিয়ারি ইরানের!

ইজরায়েল-আমেরিকার বিরুদ্ধে প্রত্যাঘাত শুরু করেছে ইরান। যুদ্ধের আবহে আন্তর্জাতিক বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী (Strait of Hormuz) আগেই...

রঙের উৎসব জাত-ভাষা-ধর্ম দেখে না, দোলের শুভেচ্ছা জানিয়ে সম্প্রীতির বার্তা অভিষেকের

দোল-হোলি মানেই রঙের উৎসব। আর রং জাতপাত-ধর্ম-ভাষা কোনও কিছুতেই থেমে থাকে না। এই বিশেষ দিনে সকলকে দোল ও...