Thursday, June 25, 2026

চাইবাসা ট্রেজারি মামলায় জামিন পেলেও জেলেই থাকতে হবে লালুকে

Date:

Share post:

চাইবাসা ট্রেজারি মামলায় জামিন পেলেন পশুখাদ্য কেলেঙ্কারিতে অভিযুক্ত লালুপ্রসাদ যাদব। তবে আপাতত তাঁকে জেল থেকে মুক্ত করা হবে না। কারণ, দুমকা ট্রেজারি মামলায় এখনও জামিন পাননি আরজেডি নেতা তথা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী। ফলে বিহার নির্বাচনের আগে লালুপ্রসাদের জেলমুক্তি ঘটছে না। সেক্ষেত্রে বিহার ভোটে প্রিয় নেতার সান্নিধ্য বা প্রচার পাবেন না আরজেডি প্রার্থীরা।

ঝাড়খণ্ড হাইকোর্টে লালুর জামিনের আর্জি জানিয়ে তাঁর আইনজীবী বলেন, “চাইবাসা ট্রেজারি মামলায় দোষী সাব্যস্ত বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ৫ বছরের জেলের সাজা শোনানো হয়েছে। ইতিমধ্যেই সাজার অর্ধেক মেয়াদ তিনি জেলে কাটিয়েছেন। জেলে থাকাকালীন তাঁর স্বাস্থ্যের অবনতি ঘটেছে। উন্নত চিকি‍ৎসা পরিষেবা মিলছে না। ফলে প্রবীণ নেতার স্বাস্থ্যের কথা ভেবে জামিন দেওয়া হোক।”

অন্যদিকে, সরকারি আইনজীবীর পক্ষেও অবশ্য লালুর জামিনের সেভাবে বিরোধিতা করা হয়নি বলেই জানা গোয়েছে। ফলে ঝাড়খণ্ড হাইকোর্টের পক্ষ থেকে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রীর জামিন মঞ্জুর করা হয়।

প্রসঙ্গত, পশুখাদ্য কেলেঙ্কারি-সহ একাধিক মামলায় সিবিআই আদালতে দোষী সাব্যস্ত হয়ে গত আড়াই বছরের বেশি সময় ধরে জেল খাটছেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদব। প্রবীণ নেতার শারীরিক অবস্থার কথা মাথায় রেখে তাঁকে জামিন দেওয়ার আর্জি জানিয়ে ঝাড়খণ্ড হাইকোর্ট থেকে শুরু করে দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছেন আরজেডি নেতা।

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...