Friday, June 5, 2026

২৬ থেকে ২৯ অক্টোবরের মধ্যে শোভাযাত্রা ছাড়াই প্রতিমা বিসর্জন, নির্দেশ কলকাতা পুলিশের

Date:

Share post:

”মাস্ক পরুন করোনা দূর করুন। কোভিড নিয়ম মেনেই পুজো করুন”। এভাবেই পুজো কমিটিগুলিকে বার্তা দিলো কলকাতা পুলিশ। আজ, শুক্রবার সন্ধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কলকাতার পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠক ছিল কলকাতা পুলিশের। এই বৈঠকে উপস্থিত ছিলেন কলকাতা পুলিশের শীর্ষ কর্তারা। কলকাতার বিভিন্ন থানার আধিকারিকরা। এবং পূজা কমিটির কর্মকর্তারা। এছাড়াও ছিলেন দমকল ও সিএসসি’র কর্তারা।

মূলত করোনা বিধি মেনেই পুজো কমিটিগুলিকে পুজো করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া প্রতিমা বিসর্জনের জন্য ২৬ থেকে ২৯ অক্টোবর এই ৪টি দিন ধার্য করা হয়েছে। সর্বাধিক দুটি গাড়ি নিয়ে প্রতিমা বিসর্জনে যেতে পারবে পুজো কমিটিগুলি। তবে ঠিক কত সংখ্যক লোক নিয়ে বিসর্জন করা যাবে সেটা এখনও স্পষ্ট করা হয়নি। বিসর্জনের কোনও শোভাযাত্রা করা যাবে না। মণ্ডপ থেকে সোজা ঘাটে গিয়ে প্রতিমা বিসর্জন করতে হবে।

এছাড়া পুষ্পাঞ্জলির জন্য সর্বাধিক দশজনকে একইসঙ্গে মণ্ডপে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। এবং পুরোহিতকে মাইক্রোফোনে মন্ত্র পাঠ করার জন্য বলা হয়েছে।

আরও পড়ুন- পুজো করুন, দুর্গোৎসব বন্ধ রাখুন! বঙ্গবাসীকে আবেদন দিলীপের

অন্যদিকে বাকি বিধি-নিষেধগুলি রাজ্য সরকারের পূর্ব ঘোষণা অনুযায়ী হবে। অর্থাৎ, মণ্ডপের চারপাশ খোলা থাকবে। মণ্ডপের আশেপাশে ঘনঘন স্যানিটাইজ করতে হবে। মাস্ক ছাড়া কোনও দর্শনার্থীকে পূজা মন্ডপ-এর আশেপাশে প্রবেশ করতে দেওয়া হবে না।

Related articles

অভিযুক্তর কোমরে দড়ি পরিয়ে ‘ইচ্ছাকৃত সম্মানহানি’ কেন? রাজ্যের কাছে রিপোর্ট তলব হাই কোর্টের

অভিযুক্তের উপর অনেক রাগ-ক্ষোভ থাকতে পারে। অভিযুক্তকে গ্রেফতার করতে পারে পুলিশ কিন্তু ইচ্ছাকৃত ভাবে তাঁর সম্মানহানি করতে পারে...

ফের অপরিবর্তিত রেপো রেট! লোনের EMI কি কমল?

এবারও রেপো রেট (RBI Repo Rate) অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank of India)। কোনও বদল...

চলুন কাকলি, পদত্যাগ করে বিপ্লব করি! কে বললেন?

অনেক দিন ধরেই তাল আর সুর কাটছিল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের (Kakoli Ghosh Dastidar)। দলে বারবার সাংসদের টিকিট...

বসিরহাটে প্রশাসক সরিয়ে পুরবোর্ড ফেরানোর আর্জি, কলকাতা হাইকোর্টে মামলা

দুর্নীতি ও বেনিয়মের অভিযোগে রাজ্য সরকার বসিরহাট পুরসভার চেয়ারম্যানকে (Basirhat Municipal Board Administrator Removal) অপসারণ করে পুরবোর্ড ভেঙে...