Wednesday, May 6, 2026

অনুব্রতর ভোল বদল: আগের দিন ভর্ৎসনা, পরের দিন প্রার্থী ঘোষণা

Date:

Share post:

আগের দিন ভর্ৎসনা, পরের দিন প্রার্থী ঘোষণা- 24 ঘণ্টার মধ্যেই ভোলবদল বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডলের। একদিন আগেই একই মঞ্চে ‘অপদার্থ’ বলে ভর্ৎসনা করেছিলেন রামপুরহাটের বিধায়ক তথা রাজ্যের কৃষিমন্ত্রী আশিস বন্দোপাধ্যায়কে। আর শনিবার তাঁকে আগামী বিধানসভা নির্বাচনে ওই কেন্দ্রের প্রার্থী হিসেবে আগাম ঘোষণা করে দিলেন তিনি।

বিধানসভা নির্বাচন এখন বেশ কয়েক মাস দেরি। যদিও বীরভূম জেলায় তাদের সাংগঠনিক কর্মসূচি বুথ ভিত্তিক কর্মিসভা অনেক আগেই শুরু করে দিয়েছে তৃণমূল। কোন বিধানসভা কেন্দ্রে কে প্রার্থী হবে তা নিয়ে তৃণমূলের অন্দরে আলোচনা-পর্যালোচনা বাকি। তার আগেই বিতর্ক বাড়িয়ে রামপুরহাট বিধানসভা কেন্দ্রে আগাম প্রার্থী হিসাবে আশিস বন্দ্যোপাধ্যায়ের নাম ঘোষণা করে দিলেন অনুব্রত মণ্ডল। শনিবার রামপুরহাট বিধানসভার রামপুরহাট এক ব্লকের বুধ ভিত্তিক কর্মী সম্মেলন থেকে এই ঘোষণা করেন। যদিও বীরভূম জেলার এগারটি বিধানসভার প্রার্থীকে হবেন তা নিয়ে শেষ কথা জেলা তৃণমূল সভাপতিই। কিন্তু এলাকার উন্নয়ন না হওয়ায় যে আশিস বন্দ্যোপাধ্যায়কে আগের দিন ‘অপদার্থ’ বলে ভর্ৎসনা করেন অনুব্রত, পরেরদিন তাককেই ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী’ বলে কীভাবে ঘোষণা করলেন এই নিয়ে অবশ্য মুখে কুলুপ রাজ্য নেতৃত্বের।

আরও পড়ুন- কুলগাওতে সেনার হাতে খতম দুই জঙ্গি

Related articles

ত্রিপুরা থেকে বাংলা-ক্ষমতায় এসেই লেনিনের মূর্তিতে হামলা বিজেপির! প্রতিহত করা হবে: CPIM

ক্ষমতায় এসেই লেনিনের মূর্তিতে হামলা- ত্রিপুরা থেকে বাংলা একই অভিযোগ বিজেপির বিরুদ্ধে। ৪ মে- ভোটের ফল প্রকাশের দিনই...

ঝুঁকি নিচ্ছেই না বিনিয়োগকারীরা, টাকার দামে পতন অব্যাহত

সংঘর্ষ অব্যাহত পশ্চিম এশিয়ায় (Middle East Tensions)। উপসাগর ও সংযুক্ত আরব আমিরশাহীর পরিকাঠামোয় হামলার জেরে টালমাটাল ভূ-রাজনৈতিক পরিস্থিতি।...

বিজয় মিছিলে বুলডোজার নয়: কড়া বার্তা পুলিশ কমিশনারের

ছাব্বিশের ভোটের (2026 West Bengal Eletion Result) ফল প্রকাশ হতে না হতেই রাজ্য জুড়ে শুরু হয়েছে বিজেপির (Win...

IPL: ফাইনালের ভেন্যু বদল, বোর্ডের সিদ্ধান্তের নেপথ্যে রয়েছে রাজনীতি?

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামেই(Narendra Modi Stadium) হবে আইপিএল(IPL) ফাইনাল। আগামী ৩১ মে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi...