Tuesday, June 16, 2026

ক্যাপ্টেনে ক্যাপ্টেনে টক্কর, নারিনের শেষ বলে বাজিমাত নাইটদের

Date:

Share post:

কলকাতা নাইট রাইডার্স – ১৬৪/৬

কিংস ইলেভেন পঞ্জাব – ১৬২/৫

২ রানে জয়ী কলকাতা নাইট রাইডার্স

আবুধবির শেখ জায়েদ স্টেডিয়ামে নাইট অধিনায়ক দীনেশ কার্তিকের রানে ফেরা(২৯ বলে ৫৮ রান) অন্যদিকে পঞ্জাব অধিনায়ক কে এল রাহুলের জবাবি ৭৪ রানের মাটি কামড়ে লড়াইয়ের সাক্ষী থাকল গোটা ক্রিকেট দুনিয়া। তবে শেষ হাসি হাসল কার্তিক বিগ্রেড। শেষ বলে ম্যাচের ফয়সলা হয়। শেষ ওভারে অভিজ্ঞ নারিনের বোলিং প্রায় হারতে বসা ম্যাচ জিতিয়ে দেয় কলকাতাকে।

আরও পড়ুন- অনুব্রতর ভোল বদল: আগের দিন ভর্ৎসনা, পরের দিন প্রার্থী ঘোষণা

শেষ পর্যন্ত ফর্মে ফিরলেন নাইট অধিনায়ক৷ প্রথম পাঁচ ম্যাচে কেকেআর তিনটিতে জিতলেও অধিনায়কের ব্যাটে রান ছিল না৷ এদিন তার দুরন্ত হাফ-সেঞ্চুরির দৌলতে কিংস ইলেভেন পঞ্জাবের সামনে ১৬৫ রানের টার্গেট রাখে কলকাতা নাইট রাইডার্স৷ তাকে যোগ্য সঙ্গত দেয় শুভমন গিল৷ সেও হাফ-সেঞ্চুরি করে৷ ক্যাপ্টেন দীনেশ কার্তিকে সঙ্গে ওপেনার গিলের চতুর্থ উইকেটে ৮২ রানের পার্টনারশিপে ভর করে কিংস ইলেভেনের বিরুদ্ধে লড়াইযোগ্য টার্গেট দেয় কেকেআর৷ অন্যদিকে পঞ্জাবের প্রথম উইকেটে অধিনায়ক রাহুল ও মায়াঙ্ক
আগারওয়ালের অনবদ্য পার্টনারশিপ ম্যাচের রং পালটে দেয়। কিন্তু শেষ রক্ষা হল না। ৬ ম্যাচের ৪টিতে জিতে নাইট বাহিনী লীগ তালিকায় মুম্বইয়ের ঘাড়ে নিশ্বাস ফেলছে।

আরও পড়ুন- নদীপথ ধরে উপত্যকায় অস্ত্র পাচারের ছক পাকিস্তানের, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র

Related articles

অধিবেশনের আগেই চরম সংঘাত! সর্বদলীয় বৈঠকে ব্রাত্য শোভনদেবরা, স্পিকারের ‘শ্যাডো’ বিরোধীনেতাকে তোপ কুণালের

রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর প্রথম বিধানসভা অধিবেশন শুরু হতে চলেছে আগামী ১৮ জুন। প্রথা মেনে সোমবার...

বিধানসভায় সইজাল কাণ্ড নিয়ে এবার বিচারপতির প্রশ্নের মুখে স্পিকার!

বিধানসভায় বিরোধী দলনেতা (Leader of Opposition) নির্বাচন এবং বিধায়কদের সই জালকাণ্ড নিয়ে এবার প্রশ্নের মুখে খোদ স্পিকার (Speaker)।...

পর পর তিনদিন হাজিরা! সাড়ে ৬ ঘণ্টা ভবানী ভবনে জিজ্ঞাসাবাদের মুখোমুখি অভিষেক

প্রাথমিকে নিয়োগ মামলায় সোমবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার পরের দিন সাড়ে...

জাহাঙ্গিরকে ছাড়াতে হামলা! কেন্দ্রীয় বাহিনীর তাড়া খেয়ে ছত্রভঙ্গ বিক্ষোভকারীরা

ফলতার দাপুটে নেতা জাহাঙ্গির খান (Jahangir Khan) ছাড়াতে নজিরবিহীন হামলা! পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শেষ পর্যন্ত লাঠিচার্জ করতে হয়...