Thursday, May 14, 2026

ফের চাকিংয়ের অভিযোগে বিপাকে নারিন, বাদ পড়তে পারেন IPL থেকে

Date:

Share post:

ফের চাকিংয়ের অভিযোগ KKR-এর সুনীল নারিনের বিরুদ্ধে। এই নিয়ে দ্বিতীয়বার৷ আর একবার এমন অভিযোগ উঠলেই নারিনের IPL- অভিযান শেষ হয়ে যাবে।

IPL-এর তরফে এক প্রেস বিবৃতিতে বলা হয়েছে, “আবু ধাবিতে কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচে বল করার সময় নারিনের নামে অবৈধ বোলিং অ্যাকশনের জন্য রিপোর্ট করা হয়েছে।” নারিনের বিরুদ্ধে ম্যাচ রেফারির কাছে রিপোর্ট পেশ করেছেন দুই অন-ফিল্ড আম্পায়ার উল্লাস গান্ধী এবং ক্রিস গাফ্যানি। এই রিপোর্টের পর ‘সন্দেহভাজন বোলিং অ্যাকশন’-এর তালিকায় রাখা হচ্ছে নারিনকে। তবে তিনি বোলিং চালিয়ে যেতে পারবেন।

IPL- .এর প্রেস বিবৃতিতে বলা হয়েছে, আর একবার সন্দেহভাজন বোলিংয়ের জন্য আম্পায়াররা রিপোর্ট করলে IPL খেলা বন্ধ হয়ে যাবে নারিনের। তেমন হলে নতুন করে BCCI-এর বোলিং অ্যাকশন কমিটির কাছে পরীক্ষা নিয়ে ছাড়পত্র নিতে হবে তাঁকে।


এর আগে একাধিকবার নারিনের বিরুদ্ধে চাকিংয়ের অভিযোগ উঠেছে। এতবার বোলিং- ত্রুটি ধরা পড়ায় নারিন একসময় বোলিং ছেড়ে ব্যাটিংয়ে মনোনিবেশ করেছিলেন। এ বছরের IPL-এর শুরুর দিকে বল করায় ছন্দে না থাকলেও শেষ ২ ম্যাচে ভালো ফর্মে ছিলেন নারিন। কিংসদের বিরুদ্ধে ম্যাচে KKR অনেকটাই প্রতিকূল অবস্থায় ছিল। কিংস-এর নিকোলাস পুরান, প্রভুসিমরণ সিং-রা নারিনের ঘূর্ণি বুঝতেই পারেননি। শেষ ওভারেও ১৪ রান বাঁচিয়ে নায়ক নারিন। তিনি মাত্র ২৮ রান খরচ করে তুলে নেন ২ উইকেট। ফর্মে ফেরা নারিন হঠাৎ বাদ পড়লে KKR যে বিপদে পড়বে, তা নিয়ে সন্দেহই নেই।

Related articles

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...

ভিডিও কলে উচ্চমাধ্যমিকে রাজ্যের ২ কৃতীকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর

রাজ্যের দুই কৃতী ছাত্রছাত্রীর অসাধারণ সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Minister Subhendu Adhikari)। উচ্চমাধ্যমিক (Higher Secondary)...

আইপিএলের মঞ্চে ভালো খেলার পুরস্কার, সিনিয়র দলে প্রোমোশন বৈভবের

বয়স মাত্র ১৫, কিন্তু ব্যাট হাতে তাঁর আত্মবিশ্বাস ও আগ্রাসন নজর কেড়েছে ক্রিকেট মহলের। সেই প্রতিভার স্বীকৃতি মিলল...