Wednesday, June 24, 2026

হাজার বিধিনিষেধ পেরিয়েও মেট্রোয় ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা, উদ্ধার তরুণী

Date:

Share post:

ফের মেট্রো আত্মহত্যার চেষ্টা। রবিবার সকালে বেলগাছিয়া স্টেশনে মেট্রোর সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন এক তরুণী। ঘটনার জেরে বেশ কিছুক্ষণ ব্যাহত হয় ডাউন লাইনে মেট্রো চলাচল। সুত্রের খবর, ওই তরুণী সামান্য আহত হয়েছেন। তাঁকে আরজি কর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

আরও পড়ুন : ফের ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি, দুর্গাপুজোর আগেই আছড়ে পড়বে গতি!

এদিন পরিষেবা শুরুর কিছুক্ষণের মধ্যেই এই ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন মেট্রোকর্মীরা। পরিস্থিতি স্বাভাবিক করতে সব রকমের ব্যবস্থা শুরু করেন তাঁরা। মেট্রো সূত্রে খবর, এ দিন সকালের ওই ঘটনার পর সাময়িক ভাবে পরিষেবা ব্যাহত হলেও কিছুক্ষণের মধ্যে তা স্বাভাবিক হয়।

আরও পড়ুন : লকডাউনে ঘরে বসে পেয়ে যাবেন আধার কার্ড, কেমন করে জানেন?

রবিবার মেট্রো স্টেশন অন্যান্য দিনের চেয়ে ফাঁকাই থাকে। ঘটনার জেরে বেশ কিছুক্ষণ দমদম ও কবি সুভাষের মধ্যে থমকে যায় মেট্রো চলাচল। সকাল ১১.৩৫ থেকে ১২.২০ পর্যন্ত ব্যাহত থাকে মেট্রো চলাচল। যার জেরে সমস্যায় পড়তে হয় যাত্রীদের।

রবিবার ছুটির দিন থাকায় এমনিতে দেরিতে শুরু হয় মেট্রো চলাচল। তার ওপর করোনা আবহে বর্তমানে লাগু হয়েছে একাধিক নিয়ম। শুধু স্মার্টকার্ডেই নয়, মেট্রো চড়তে হলে অ্যাপ অথবা ওয়েবসাইটের মাধ্যমে স্লট বুক করে ই-পাস নিয়ে তবেই স্টেশনে প্রবেশ করতে পারেন যাত্রীরা। এত কিছু বিধি নিষেধ পেরিয়েও, কীভাবে ওই যাত্রী এই ঘটনা ঘটাতে পারলেন, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বারবার একই ঘটনার পুনরাবৃত্তিতে যাত্রী সুরক্ষায় মেট্রো কর্তৃপক্ষের ব্যবস্থা নিয়ে উঠছে প্রশ্ন।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...