Wednesday, June 3, 2026

চিনা ভাইরাসকে নির্মূল করেই ছাড়ব, ফের হুঙ্কার ট্রাম্পের

Date:

Share post:

নিজে করোনা আক্রান্ত হওয়ার পর এই প্রথম হোয়াইট হাউস থেকে সমর্থকদের সামনে বক্তব্য রাখলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর সেখানে চিনকে বিঁধে বললেন, এই চিনা ভাইরাসকে আমরা খুব দ্রুত নির্মূল করব। আমাদের সেই ক্ষমতা আছে। করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর শনিবার প্রথম হোয়াইট হাউসে সমাবেশ করেন মার্কিন প্রেসিডেন্ট। সেখানে উপস্থিত প্রত্যেককেই বলা হয়েছিল বাধ্যতামূলকভাবে মাস্ক পরে আসতে। হোয়াইট হাউসের ব্যালকনি থেকে সমাবেশে অংশ নেন ডোনাল্ড ট্রাম্প। জানান, এখন দারুণ আছেন। ট্রাম্প বলেন, উন্নত বিজ্ঞান এবং চিকিৎসা শক্তি দিয়ে দ্রুত এই চিনা ভাইরাসকে নির্মূল করবে মার্কিন যুক্তরাষ্ট্র।

আরও পড়ুন- বেনজির, সুপ্রিম কোর্টের বিচারপতির বিরুদ্ধে গুরুতর অভিযোগ অন্ধ্রের মুখ্যমন্ত্রীর

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চিকিৎসক ডা. সিয়ান কনলে জানিয়েছেন, প্রেসিডেন্টের থেকে অন্যদের মধ্যে করোনা সংক্রমণের ঝুঁকি আর নেই। শনিবার কনলে এই ঘোষণা করেন। হোয়াইট হাউস থেকে দেওয়া এক বিবৃতিতে সিয়ান কনলে বলেন, ট্রাম্পের দেহে সক্রিয়ভাবে ভাইরাসের বংশবৃদ্ধির কোনও প্রমাণ নেই । তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুরোপুরি করোনামুক্ত কিনা সেটি এখনও স্পষ্ট নয়। কারণ ট্রাম্প করোনামুক্ত হয়েছেন, এমন কোনও ঘোষণা এখনও পর্যন্ত তাঁর চিকিৎসকরা করেননি। ভাইরাস লোড কমলেও ৭৪ বছরের ট্রাম্প এখনও সম্পূর্ণ করোনামুক্ত হননি বলেই মত সেদেশের বিশেষজ্ঞদের।

 

Related articles

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

CFL: বাগানের অনুশীলনে আইএসএল দলের ফুটবলার, অসন্তুষ্ট বাস্তব

বুধবার থেকে কলকাতা লিগের(CFL) প্রস্তুতি শুরু করল মোহবাগান(Mohun bagan)। কোচ বাস্তব রায়ের অধীনে অনুশীলন শুরু হল। মোহনবাগান অনুশীলনে...

নবান্নে প্রকল্পের পাশাপাশি হকার উচ্ছেদ- হিংসার কথাও তুলল তৃণমূল, হাজির কমপক্ষ ২ ডজন বিরোধী বিধায়ক

এলাকার মানুষের স্বার্থে সরকারের সঙ্গে যোগাযোগ রাখতেই হবে। সেই কারণেই বুধবারে নবান্ন সভাঘরে যোগ দেন বিরোধী বিধায়করাও। ‘গঠনমূলক...

সময় নষ্ট করলেই শাস্তি! আসন্ন বিশ্বকাপে ফিফার একাধিক নয়া নিয়ম

বিশ্বকাপ শুরু হতে কয়েক দিন বাকি, আসন্ন বিশ্বকাপে(FIFA World Cup 2026) দেখা যাবে একাধিক নিয়মের বদল। ফুটবলের আইন...