Wednesday, March 11, 2026

পরিকল্পিতভাবে সাম্প্রদায়িকতা ছড়ানো হচ্ছে, পাগড়ি-বিতর্কে জানালো স্বরাষ্ট্র দফতর

Date:

Share post:

পাগড়ি-বিতর্কে এবার মুখ খুললো রাজ্য স্বরাষ্ট্র দফতর৷

গত বৃহস্পতিবার বিজেপির নবান্ন অভিযানের দিন আগ্নেয়াস্ত্র-সহ এক শিখকে গ্রেফতার করে পুলিশ৷ বলবিন্দর সিং নামে ওই শিখ সম্প্রদায়ের ব্যক্তিকে গ্রেফতার করার ঘটনা নিয়ে পুলিশের বিরুদ্ধে ওই শিখের পাগড়ি খুলে নেওয়ার
অভিযোগ উঠেছে । বলা হচ্ছে, শিখের পাগড়ি খুলে তাঁর ধর্মীয় ভাবাবেগে আঘাত করা হয়েছে।

এই ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রীকে টুইট করে প্রতিক্রিয়াও জানিয়েছেন ভারতীয় ক্রিকেটার হরভজন সিং। এবার এই সব প্রতিক্রিয়ার জবাব দিলো রাজ্যের স্বরাষ্ট্র দফতর।

রবিবার পর পর ৩ টি টুইটে স্বরাষ্ট্র দফতর নাম না করে নিশানা করেছে বিজেপিকেই৷ বলা হয়েছে, এই ঘটনায় পরিকল্পিতভাবে সাম্প্রদায়িকতার রং লাগাচ্ছে একটি রাজনৈতিক দল৷ স্বরাষ্ট্র দফতরের তরফে বলা হয়েছে, “এরাজ্যে শিখ ভাইবোনেরা শান্তি, সম্প্রীতি ও খুশিতে থাকেন। তাঁদের বিশ্বাস ও ধর্মাচরণের প্রতি সবারই শ্রদ্ধা রয়েছে৷ সম্প্রতি একটি মিছিলে আগ্নেয়াস্ত্র সহ একজন শিখকে গ্রেফতারি, পুরোপুরি বিচ্ছিন্ন ঘটনা। একটি রাজনৈতিক দল তাদের স্বার্থসিদ্ধির জন্য ইচ্ছে করে এই ঘটনার গায়ে সাম্প্রদায়িকতার রং লাগানোর চেষ্টা করছে। তথ্যের বিকৃতি ঘটাচ্ছে। পুলিশ আইন মেনেই তার কাজ করেছে।”

আরও পড়ুন- এবার ঝাড়খন্ড, বন্ধুর কপালে বন্দুক ঠেকিয়ে নাবালিকাকে গণধর্ষণ

ওদিকে, বিজেপির নবান্ন অভিযানে ধৃত বলবিন্দর সিং এবং আরও ২ জনকে ফের ৮ দিনের পুলিসি হেফাজতের নির্দেশ দিয়েছেন হাওড়ার ভারপ্রাপ্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট।

spot_img

Related articles

IPL-এ ভোটের ছায়া! ২০ ম্যাচের সূচি ঘোষিত, উদ্বোধনী খেলা চিন্নাস্বামীতে

টি-টোয়েন্টি বিশ্বকাপের উত্তেজনা শেষ হতেই এবার নজর বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগে। বুধবার আনুষ্ঠানিকভাবে আইপিএল ২০২৬-এর (IPL...

১০ বছরে সংসদ মুলতুবি হওয়ায় ৩,৩০০ কোটি ক্ষতি: স্পিকার-অনাস্থায় তথ্য পেশ সায়নীর

গণতন্ত্রের কণ্ঠরোধে ও সর্বত্র নিজেদের বক্তব্যকে প্রতিষ্ঠা করতে একেক সময়ে একেক নীতি নিয়েছে। সাধারণ মানুষের জন্য যখন টাকা...

গ্যাসের টানে বর্গভীমা মন্দিরের পরে এবার বাগবাজারের মায়ের বাড়িতেও বন্ধ ভোগ বিতরণ

গ্যাসের (Gas) সংকটের প্রভাব পড়তে শুরু করেছে রাজ্যের মন্দিরগুলিতেও। মেদিনীপুরের (Midnapore) তমলুকে বর্গভীমা (Bargabhima Temple) মন্দির কর্তৃপক্ষ ইতিমধ্যেই...

LPG-এর সংকটের ছায়া মিড ডে মিলে, অবিলম্বে ব্যবস্থার নির্দেশ মুখ্যমন্ত্রীর: ব্রাত্য

দেশজুড়ে এলপিজি (LPG Shortage India) সরবরাহ নিয়ে অনিশ্চয়তার প্রভাব এবার পড়তে শুরু করেছে মিড ডে মিলেও। এই নিয়ে...