Tuesday, June 23, 2026

প্রতিমা আনতে কুমোরটুলিতে যাওয়া-আসার পথ নির্দিষ্ট করল কলকাতা পুলিশ

Date:

Share post:

দোরগোড়ায় বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। মণ্ডপে মণ্ডপে প্রতিমা নিয়ে আসার জন্য শহর ও শহরতলীর পুজো কমিটিগুলি আগামী সপ্তাহ থেকে কুমোরটুলিমুখী হবে। এবার করোনা আবহে যাতে ভিড় বেশি না হয়, তার জন্য নির্দিষ্ট গাইড লাইন প্রকাশ করল কলকাতা পুলিশ।

কলকাতা পুলিশের তরফে এদিন প্রকাশিত হল পুজোর রোড গাইড। পুজোর সময় যানজট এড়াতে সাহায্য করবে এই গাইড। যাঁরা ঠাকুর আনতে কুমোরটুলি আসবেন এবং সেখান থেকে প্রতিমা নিয়ে শহরের বিভিন্ন দিকে ছড়িয়ে যাবেন, তাঁরা আর এবার নিজেদের ইচ্ছেমতো মতো রুট ব্যবহার করতে পারবে না। আবার যাতে কোনও ভুল বোঝাবুঝি না হয়, তাই আগেভাগেই পুজো কমিটিগুলির জন্য ৭ দফা নির্দেশিকা জারি করল কলকাতা পুলিশ।

প্রতিমা আনতে ব্যবহার করতে হবে কলকাতা পুলিশের দেওয়া রুট গাইড লাইন। এ বছর বিভিন্ন প্রান্ত থেকে কুমোরটুলি পৌঁছতে যে ৩টি রাস্তা ব্যবহার করতে হবে, সেগুলি হল– যতীন্দ্রমোহন অ্যাভিনিউ, রাজা নবকৃষ্ণ স্ট্রিট এবং অরবিন্দ সরণি। অন্যদিকে, কুমোরটুলি থেকে ফিরতে হবে ৩টি আলাদা রুট ধরে। সেগুলি হল– বাগবাজার স্ট্রিট, টালা, স্ট্র্যান্ড রোড।

এই পর্বে ওই এলাকাগুলোর পণ্যবাহী গাড়ি ঘুরিয়ে দেওয়া হবে অন্য রুটে। পণ্যবাহী গাড়ি যাবে স্ট্র্যান্ড রোড, নিমতলা ঘাট স্ট্রিট, বি কে পাল অ্যাভিনিউ, যতীন্দ্রমোহন অ্যাভিনিউ, গিরিশ অ্যাভিনিউ ধরে।এই সময়ে স্ট্র্যান্ড রোডে গাড়িও রাখা যাবে না। শোভাবাজার স্ট্রিট ডিসি ব্যানার্জি রোড পর্যন্ত কোনও পার্কিং করা যাবে না। প্রতিমাবাহী গাড়ি রাখতে হবে রবীন্দ্র সরণির পশ্চিম দিকে। কালীঘাট রোডে শুধু প্রতিমাবাহী গাড়িই ঢুকবে।

আরও পড়ুন-দুঃসময়ে চেতলা অগ্রণীতে মুখ্যমন্ত্রী, বিশ্বজননীর চক্ষুদান করলেন বঙ্গজননী

Related articles

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...

বৈভবের হাতে জাতীয় দলের জার্সি, ভারতীয় শিবিরে ফের চোটের ধাক্কা

সচিন তেন্ডুলকরের রেকর্ড ভাঙতে চলেছেন বৈভব সূর্যবংশী(Vaibhav Sooryavanshi )। ভারতীয় সিনিয়র দলে অভিষেক হতে চলেছে কিশোর ক্রিকেটারের। মঙ্গলবার...