Friday, June 26, 2026

পুজোর আগে দুর্গত মানুষদের হাতে নতুন পোশাক তুলে দিল ভারত সেবাশ্রম সঙ্ঘ

Date:

Share post:

করোনা মোকাবিলায় দীর্ঘ লকডাউন পর্ব। তার জেরে একটা বৃহৎ অংশের মানুষের রুটিরুজিতে টান। অনেকে কর্মহীন হয়ে পড়ায় চরম আর্থিক দুরবস্থা নেমে এসেছে বহু পরিবারে। তারই মাঝে এসে গিয়েছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। অথচ, আর্থিক দুরবস্থার কারণে অনেকেই কেনাকাটা করতে পারেনি। তাই এবার হাওড়ার ধুলাগড়ের প্রান্তিক ও পিছিয়ে পড়া মানুষের হাতে পুজো উপলক্ষে নতুন পোশাক তুলে দিলো ভারত সেবাশ্রম সঙ্ঘ।

প্রায় ৫০০ জন অসহায়-দুর্গত মানুষের হাতে নতুন জামা-কাপড় সহ ফলের রস, মাস্ক অন্যান্য সামগ্রী তুলে দেওয়া হয়। ভারত সেবাশ্রম সঙ্ঘের সহ-সভাপতি স্বামী পূর্ণাত্মানন্দ মহারাজ বলেন, সমস্ত দুঃখ-কষ্ট ভুলে মানুষ যাতে উৎসবে অংশ নিতে পারেন, তাই তাঁদের এই উদ্যোগ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সঙ্ঘের সন্ন্যাসী স্বামী মহাদেবানন্দ-সহ আরও সন্নাসী ও স্বেচ্ছাসেবকবৃন্দ।

আরও পড়ুন-দুঃসময়ে চেতলা অগ্রণীতে মুখ্যমন্ত্রী, বিশ্বজননীর চক্ষুদান করলেন বঙ্গজননী

Related articles

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত অন্তত ৪৫০০! 

জোড়া ভূমিকম্পের জেরে বিধ্বস্ত ভেনেজুয়েলায় (post Earthquake effect in Venezuela) লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত ২৩৫ জনের...

শুক্রের সকালে ঝলমলে আবহাওয়া, বেলা বাড়তেই দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের

ভরা বর্ষার মরশুমে (Monsoon Weather) শুক্রবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...