Sunday, May 24, 2026

বাড়ির অমতে সম্পর্ক, মৃত প্রেমিকার সিঁথিতে সিঁদুর পরিয়ে আত্মঘাতী যুবক

Date:

Share post:

বাড়ি থেকে মেনে নেয়নি যুগলের সম্পর্ক। সেই ক্ষোভে দিনকয়েক আগে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছিল একাদশ শ্রেণীর এক ছাত্রী। মৃত প্রেমিকার সিঁথিতে সিঁদুর পরিয়ে দিয়েছিল তার প্রেমিক। ওই কিশোরীর মৃত্যুর জন্য মারধর করা হয় ওই যুবককে। এমনকী এই মৃত্যুর জন্য ওই ছাত্রকে কাঠগড়ায় তোলা হয়। তাঁর দিকেই অভিযোগ তোলে মৃতার পরিবার। এবার আত্মঘাতী হলেন সেই প্রেমিক যুবক।

ঘটনা পূর্ব বর্ধমানের নাদনঘাট থানার অন্তর্গত রায়পুর এলাকার। মৃত যুবকের নাম অনিমেষ বাগ। প্রেমিকার মৃত্যুর পর মাসির বাড়িতে ছিলেন তিনি। পুলিশ সূত্রে খবর, সেখানেই গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন ওই যুবক। অনিমেষের বাবার অভিযোগ, প্রেমিকার মৃত্যুর পর তার পরিবার মানসিক চাপ দিচ্ছিল। সেই চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছে। পাশাপাশি এই ঘটনার জন্য ওই যুবককে দায়ী করে মারধরও করা হয় বলে অভিযোগ। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়।

ঝুলন্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে নাদনঘাট থানার অন্তর্গত চাঁদপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। সোমবার কালনা মহকুমা হাসপাতালে মৃতদেহের ময়নাতদন্ত করা হয়। আত্মঘাতী যুবকের পরিবারের দাবি, তাদের ছেলের সঙ্গে একাদশ শ্রেণীর সম্পর্ক ছিল। কিন্তু মেয়েটির পরিবার এই সম্পর্ক মেনে না নিতে পেরে মেয়েটির ওপর অত্যাচার করতে থাকে। সেই অত্যাচারের জেরেই মেয়েটি গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়। মেয়ের মৃত্যুর পরই ওই যুবককে দায়ী করে মৃতার পরিবার। সেই চাপ সহ্য না করতে পেরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করল এই যুবক।

আরও পড়ুন:বেলঘাটায় ভয়ঙ্কর বিস্ফোরণ, উড়ে গেল ক্লাবের ছাদ! তারপর?

Related articles

IPL: ইডেনে খেলতে নেমেই কেকেআরের বিদায়, প্লে অফে রাজস্থান

ইডেনে  দিল্লির বিরুদ্ধে খেলতে নামার কয়েক মিনিটের মধ্যেই প্লে অফের স্বপ্নভঙ্গ কেকেআরের(KKR)। মুম্বই ইন্ডিয়ান্সকে রাজস্থান রয়্যালস হারিয়ে দিতেই...

মমতার নির্দেশে জেলায় জেলায় প্রতিবাদে পথে নামছে মহিলা তৃণমূলকর্মীরা

বিরোধী দল হিসেবে কর্মীদের উজ্জীবিত করতে তৃণমূলের (TMC Female Worker) বিভিন্ন শাখা-সংগঠনের বৈঠক চলছে দফায় দফায়। রবিবার দলনেত্রী...

পরাজয়ের নৈতিক দায় গ্রহণ: পদ ছাড়ার চিঠি কাকলির

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের পরাজয়ের পরে দলের একাধিক নেতা নেত্রীকে দল ছাড়তে দেখা গিয়েছে। তবে সাংসদ পদমার্যাদার কোনও...

ফলতার ফলাফলে পুরোনো কারচুপিতে সরব অভিষেক, পাল্টা কটাক্ষ শুভেন্দুর

বিধানসভা নির্বাচনে এসআইআর পর্ব থেকে ভোট গণনা পর্যন্ত নির্বাচন কমিশনের সঙ্গে হাত মিলিয়ে বিজেপির কারচুপির অভিযোগে সরব ছিল...