Monday, May 11, 2026

নৃশংস! এবার বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে আদিবাসী মহিলাকে গণধর্ষণ

Date:

Share post:

এবার আদিবাসী মহিলাকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ উঠল। অভিযোগ গলায় ধারাল কাস্তে ঠেকিয়ে তাঁকে তুলে নিয়ে যায় দুষ্কৃতীরা। ঘটনা কালনার নাদনঘাট থানার সাকরা গ্রামের। ওই মহিলাকে কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার রাতে ওই মহিলার বাড়ির সামনে অপেক্ষা করছিল ৩ দুষ্কৃতী। মহিলা বাড়ি থেকে বেরোতেই, তাঁর উপর ঝাঁপিয়ে পড়ে ৩ জন। জানা গিয়েছে, এরপর গলায় ধারালো কাস্তে ঠেকিয়ে ও মুখ টিপে তুলে নিয়ে যায় তারা। নির্জন জায়গায় নিয়ে গিয়ে পর পর গণধর্ষণ করে দুষ্কৃতীরা। অভিযোগ দুষ্কৃতীদের সঙ্গে একজন মহিলাও ছিলেন।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, অন্ধকারের সুযোগ নিয়ে কোনওরকমে প্রাণ বাঁচিয়ে পালিয়ে যান নির্যাতিতা। গোটা ঘটনা তিনি প্রতিবেশীরা জানান। গ্রামবাসীরাই উদ্যোগ নিয়ে গাড়ির ব্যবস্থা করে কালনা হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। বুধবার সকালে কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে পুলিশ ওই মহিলার বয়ান রেকর্ড করেছে। পুলিশকে তিনি জানিয়েছেন রাতের অন্ধকারে সবার মুখ ঢাকা থাকায় কাউকে চিনতে পারেননি।

আরও পড়ুন:অনলাইনে প্রতারণার ফাঁদ! ৬০০ টাকার শার্ট কিনে ‘ সর্বস্বান্ত’ দশা দম্পতির

 

Related articles

শান্তিকুঞ্জের সামনে ব্রোঞ্জের বাঘ! প্রিয় নেতার জন্য অভিনভ উপহার নিয়ে হাজির দমদমের উত্তম 

রাজনীতিতে কখনও তিনি ‘মেদিনীপুরের ভূমিপুত্র’, কখনও আবার স্রেফ ‘দাদা’। তবে তাঁর অনুরাগীদের চোখে তিনি ‘বাংলার বাঘ’। সেই আবেগকে...

বুধবার থেকে শুরু বিধায়কদের শপথগ্রহণ, প্রোটেম স্পিকারের দৌড়ে তাপস রায় 

নতুন সরকারের পথ চলা শুরুর পর এবার বিধানসভায় তৎপরতা শুরু হল পরিষদীয় প্রক্রিয়ার। আগামী বুধবার থেকে শুরু হতে...

শপথ মিটতেই রণক্ষেত্র বনগাঁ! ভাঙল নীল বিদ্রোহের স্মৃতিফলক, কাঠগড়ায় বিজেপি 

বাংলার গৌরবের ইতিহাস এবং নীল বিদ্রোহের স্মৃতিবিজড়িত স্মারক এবার রাজনীতির রোষানলে। বনগাঁ শহরে নীল বিদ্রোহের ইতিহাস সম্বলিত একাধিক...

মুখ্যমন্ত্রীর দুই যুগ্ম সহায়ক: দুই আইপিএসকে নতুন দায়িত্ব

রাজ্যের প্রথম বিজেপির মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণের পরে মুখ্যমন্ত্রীর দফতর নিয়ে সচেতন পদক্ষেপ বিজেপির। একদিকে মুখ্যমন্ত্রীর...