Sunday, June 14, 2026

প্রবল বৃষ্টিতে ভাসছে হায়দরাবাদ,অন্ধপ্রদেশে হাই এলার্ট জারি : মৃত ১২

Date:

Share post:

দিন তিনেক ধরেই প্রবল বৃষ্টিপাত হচ্ছে তেলঙ্গানার বিভিন্ন জায়গায়। যার জেরে সেখানকার জনজীবন বিপর্যস্ত।
গভীর নিম্নচাপের জেরে টানা বৃষ্টি হায়দারাবাদে । বৃষ্টির জেরে অন্ধপ্রদেশে হাই এলার্ট জারি করা হলো। আবহাওয়া দফতর আগামী ৪৮ ঘণ্টায় আরও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে । বিশাখাপত্তনমে জলের তোড়ে ভেসে যাচ্ছে মানুষ, ভেসে যাচ্ছে গাড়ি। রাস্তা দিয়ে বইছে জলস্রোত। বাড়ির ছাদে আটকে রয়েছেন সাধারণ মানুষ, নিচে থৈথৈ করছে শুধু জল। পরিস্থিতি এতটাই খারাপ যে আগামীকাল পর্যন্ত স্কুল, কলেজ এমনকি অফিস ছুটি দেওয়ার সিদ্ধান্ত নিল প্রশাসন।
বৃষ্টির জেরে মঙ্গলবার রাতে পুরাতন হায়দরাবাদের একটি কম্পাউন্ডের দেওয়াল ভেঙে পড়ে। যার জেরে ৩ শিশু-সহ ৯ জনের মৃত্যু হয়েছে।
প্রবল বৃষ্টিতে গত ৪৮ ঘণ্টায় তেলঙ্গানাতে মোট ১২ জনের মৃত্যু হয়েছে । এখনও পর্যন্ত ১৪টি জেলা ক্ষতিগ্রস্ত। হায়দরাবাদের বিভিন্ন এলাকাতে তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। ১৫০ টি বহুতল খালি করা হচ্ছে। বেগম বাজার, খৈরতাবাদ, বেগমপেট, টলিচৌকি, মেহেদিপট্টনমের মতো অপেক্ষাকৃত নিচু এলাকার অবস্থা খুব সঙ্গীন। হুসেন সাগরের জলস্তর বেড়ে যাওয়াতেও আশেপাশের রাস্তা জলমগ্ন হয়েছে।প্রশাসনের
তরফে সাধারণ মানুষকে বাড়ির বাইরে বাইরে যেতে বারণ করা হয়েছে।এই প্রবল বৃষ্টির জেরে হায়দরাবাদের হিমায়ত সাগর বাঁধের সব গেট খুলে দেওয়া হয়েছে।


হায়দরাবাদ লোকসভার সাংসদ আসাদুদ্দিন ওয়াইসি ট্যুইট করে জানিয়েছেন, ‘#HyderabadRains। বান্দলাগুড়ার মহাম্মেডিয়া হিলসে একটি ব্যক্তিগত সীমানার দেওয়াল ভেঙে পড়ে ৯ জনের মৃত্যু হয়েছে। ২ জন জখম হয়েছেন। ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছিলাম। যাওয়ার পথে শামশাবাদে দাঁড়িয়ে থাকা বাসযাত্রীদের লিফট দিই। এখন আমি তালাবকাট্টা ও ইয়েসরাব নগরে যাচ্ছি।’বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপের কারণে অতি ভারী বৃষ্টি চলছে অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা ও ওডিশায়। অন্ধ্রপ্রদেশের একশোরও বেশি এলাকায় ১১ থেকে ২৪ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হয়েছে।Ad1

Ad2

Ad3

Ad4

Ad5

Related articles

বিশ্বকাপে পপ তারকা ও কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রীর অন্তরঙ্গ মুহূর্ত

কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং পপ গায়িকা কেটি পেরিকে একসঙ্গে হাত ধরাধরি করে দেখা গেল ফিফা বিশ্বকাপ...

আইন-বিরোধী জোট: অভিষেকের চিঠি নিয়ে স্পিকারের কাছে সাগরিকা, কীর্তি

যেভাবে দলের বিরুদ্ধে লোকসভায় জোট তৈরির চেষ্টা চালাচ্ছেন তৃণমূলের এক শ্রেণির 'বিদ্রোহী' বলে দাবি করা সাংসদ, তা আদতে...

FIFA World Cup: অনুশীলনে চনমনে, মাঠের বাইরে বিরক্তি! প্রথম ম্যাচে খেলবেন মেসি?

আগামী বুধবার আলজেরিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ(FIFA World Cup) অভিযান শুরু করছে আর্জেন্টিনা(Argentina)। প্রথম ম্যাচে মেসি(Messi) মাঠে নামতে...

বিদ্রোহীদের বিজেপি নেবে না: শান্তুনুর দাবি, ‘মডেল’ নিয়ে প্রশ্ন কুণালের

সংসদে তৃণমূল বিরোধিতায় নামা রাজ্যসভার তৃণমূল সাংসদরা পদত্যাগ করেছেন। কিন্তু লোকসভার তৃণমূল সাংসদরা এখনও পদ আঁকড়েই এনডিএ-তে ঝুঁকেছেন।...