Friday, May 8, 2026

কলকাতা হাইকোর্টে অকারণে ঢোকা বন্ধ বুধবার থেকেই, বিজ্ঞপ্তি জারি

Date:

Share post:

নির্দিষ্ট কারণ ছাড়া এবার থেকে ঢোকা যাবে না কলকাতা হাইকোর্টে। এই সতর্কবাণীতে কাজ না হলে বিনা নোটিশেই বন্ধ করে দেওয়া হবে আদালত।

মঙ্গলবার রাতে রাজ্যের শীর্ষ আদালতের প্রশাসন এই বিজ্ঞপ্তি জারি করেছে৷ হাইকোর্টের রেজিস্ট্রার- জেনারেল রাই চট্টোপাধ্যায়ের নামে জারি করা এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইদানিং বিনা কারনে হাইকোর্টে লোক সমাগম অনেক বেড়ে গিয়েছে। এজলাস হোক, বা অলিন্দ, সর্বত্র একই ভিড়। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গিয়েছে, কোনও কারণ ছাড়াও এজলাস বা হাইকোর্ট চত্বরে ভিড় করছেন অনেকে। এছাড়া, হাইকোর্টের অন্দরে আইনজীবীদের সেরেস্তা বসে গিয়েছে। সেখানে বিধি অমান্য করা ভিড় হচ্ছে৷ রাজ্যে এদিকে সংক্রমণের হার বাড়ছে, তাই সর্বস্তরেই অনুরোধ, খুব জরুরি কারণ ছাড়া কেউ যেন আদালত চত্বরে না ঢোকেন। কোভিড-বিধি না মানলে বিনা নোটিসে বিচারবিভাগীয় কাজ বন্ধ করা হবে। অলিন্দে বা হাইকোর্ট চৌহদ্দির মধ্যে কোথাও সেরেস্তা বসানো যাবে না।

এই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মোশন পর্যায়ে থাকা মামলায় কেন্দ্রীয় ও রাজ্য সরকারের আইনজীবীরা ছাড়া সশরীরে কেউ হাজির থাকতে পারবেন না। আজ, বুধবার থেকেই এই নির্দেশ কার্যকর হয়েছে।

আরও পড়ুন-দ্রুত মুক্তির দাবিতে রাজ্যপালের দ্বারস্থ বলবিন্দর সিংয়ের পরিবার

Related articles

আমাদের যাত্রা হল শুরু: কবিপ্রণাম করেই সূচনা তৃণমূলের নৈতিক আন্দোলনের

"আমাদের যাত্রা হল শুরু এখন, ওগো কর্ণধার। তোমারে করি নমস্কার।" শনিবার কবিপ্রণাম করেই তৃণমূলের নৈতিক আন্দোলন শুরু হচ্ছে৷ রবীন্দ্রজয়ন্তী...

চমক দিয়ে বিরুষ্কার আগমন, পুলিশের ধমক খেলেন হোটেল মালিক

বিদেশ সফরে গেলে মাঝে মধ্যেই রাস্তায় দেখা যায় বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মাকে(Anushka Sharma, Virat Kohli)। রেস্তরাঁয় চলে...

ভোটে রেকর্ড: পাঁচ রাজ্যের মধ্যে ১৫১ কোটি টাকার মদ বাজেয়াপ্ত বাংলায়!

পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন এবং বিভিন্ন উপনির্বাচনের সময় মদ আটক করার নিরিখে গোটা দেশকে ছাপিয়ে গেল পশ্চিমবঙ্গ। নির্বাচন...

শনিবার ব্রিগেডে শপথ অনুষ্ঠান: থাকবেন সিনে দুনিয়ার একঝাঁক তারকা

রবীন্দ্রজয়ন্তীতে বাংলায় বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী শপথগ্রহণ অনুষ্ঠান। প্রথমবার পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠন করবে। শুক্রবার অমিত শাহ ঘোষণা...