Friday, June 26, 2026

চিনা ফৌজকে যুদ্ধের প্রস্তুতি নিতে বললেন জিনপিং, কীসের ইঙ্গিত?

Date:

Share post:

লাল ফৌজকে যুদ্ধের সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে তৈরি থাকতে বললেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। আর এই নির্দেশ ঘিরে আন্তর্জাতিক মহলের প্রশ্ন, আগ বাড়িয়ে কার বিরুদ্ধে যুদ্ধ করতে নামবে চিন? প্রতিপক্ষ কি ভারত, নাকি আমেরিকা সহ অন্য কোনও শক্তি? করোনা বিশ্ব মহামারী তৈরির পর থেকেই আগ্রাসনের নীতি নিয়ে চলা চিনের কর্মকাণ্ডের বিরুদ্ধে ক্ষুব্ধ দুনিয়ার বহু দেশ। লাদাখ সীমান্ত সংঘাত তৈরির পর চিনকে বিঁধে ভারতের পাশে এসে দাঁড়িয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র সহ একাধিক দেশ। আগ্রাসী মনোভাবের জন্য বিশ্বজুড়েই শত্রু বাড়ছে বেজিংয়ের। এই আবহে এবার চিনা সেনাবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার কথা বলে উপমহাদেশে আরও উত্তেজনা বাড়ালেন চিনা প্রেসিডেন্ট শি জিনপিং নিজেই।

চিনা সংবাদ সংস্থা ঝিংহুয়াকে উদ্ধৃত করে সিএনএন জানিয়েছে, প্রেসিডেন্ট শি জিনপিং মঙ্গলবার গুয়াংডং-এর সামরিক ঘাঁটি পরিদর্শনে যান। সেখানে তিনি লাল ফৌজের উদ্দেশে বলেন, নিজেদের মন ও জীবনীশক্তিকে তুঙ্গে রেখে এখন থেকেই যুদ্ধের জন্য মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। সর্বোচ্চ সতর্কতা জারি রাখতে হবে সেনাবাহিনীকে। পিপলস লিবারেশন আর্মি ও নৌবাহিনীর উদ্দেশে প্রেসিডেন্ট বলেন, দায়বদ্ধতা, বিশ্বাসযোগ্যতা ও নিষ্ঠার সঙ্গে কর্তব্য পালন করতে হবে। একইসঙ্গে তিনি বিভিন্ন জায়গায় সেনা পরিকাঠামো নির্মাণ দ্রুত শেষ করার উপর জোর দিয়েছেন। চিনা প্রেসিডেন্ট যুদ্ধ প্রস্তুতির কথা বললেও তার লক্ষ্য নির্দিষ্টভাবে ভারত কিনা, তা এখনও স্পষ্ট নয়। অনেকেই বলেছেন, চিনের এখন একাধিক শত্রু। তাই যুদ্ধের প্রস্তুতি ভারত নাকি আমেরিকা নাকি দক্ষিণ চিন সাগর বিতর্কে চ্যালেঞ্জ জানানো অন্য কোনও দেশ, তা বুঝতে আরও পর্যবেক্ষণ দরকার। যদিও চিনের একতরফা চোখ রাঙানিকে পাত্তা না দিয়ে যে কোনও মূল্যে সীমান্ত রক্ষায় তৎপর ভারতও। সেনা বাহিনীকে এজন্য পরিস্থিতি বুঝে তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেওয়া হচ্ছে। চিনের আগ্রাসন ও মিথ্যাচারের রেকর্ড মনে রেখে লাদাখের সর্বোচ্চ ও দুর্গম এলাকাগুলিতে আসন্ন শীতে প্রবল শৈত্যপ্রবাহ উপেক্ষা করে প্রহরা দেবে ভারতীয় সেনা।

আরও পড়ুন- মহম্মদ বাজারে জাতীয় সড়কের উপর ব্রিজে ফাটল, আশঙ্কায় স্থানীয়রা

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...