Monday, April 27, 2026

মা-কে বাঁচাতে দুষ্কৃতীদের সঙ্গে একা হাতে লড়াই করল খুদে

Date:

Share post:

এই ঘটনাটির কথা শুনলে, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের “বীরপুরুষ” কবিতাটির কথাই মনে আসবে। মা-তে বাঁচাতে ছোট্ট খোকা লড়াই করছে ডাকাতদের সঙ্গে। ছোটোবেলায় বীরপুরুষ কবিতাটি শোনেনি এমন শিশু নেই বললেই চলে। এই শিশুও যেন সত্যিই বীরপুরুষ।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও। তাতে দেখা যাচ্ছে, বাড়িতে মা-ছেলে একা। আচমকাই প্রবেশ করেছে সশস্ত্র কিছু দুষ্কৃতি।

বাড়িতে ঢুকেই মহিলার দিকে বন্দুক তাক করে ওই চার জন। শিশুর মা-কে মারতে শুরু করে। হাতে তাদের বন্দুক, মুখ ঢাকা কালো কাপড়ে।

মার দিকে বন্দুকের নল তাক করে বাচ্চাটিকে ধাক্কা দিয়ে সোফায় ফেলে দেয় তারা। কিন্তু তাতে বিন্দুমাত্র ভয় পায়নি খুদে। মা-কে কেউ মারছে, এটা সহ্য হয়নি ছোট্ট ছেলেটির। একটুও ভয় না পেয়ে সে এগিয়ে যায় তাদের মারতে। হাতের সামনে যা পায় তাই তাদের দিকে ছুড়ে মারে সে।

গোটা ঘটনাই ধরা পড়েছে সিসিটিভি ফুটেজে। পুলিস সূত্রে খবর, ডাকাতির উদ্দেশে এসেছিল ওই দলটি। তবে তাদের ছোড়া গুলিতে ক্ষতি হয়নি কারোও।

ছোট্ট খুদের সাহস দেখে অবাক পরিবার থেকে শুরু করে স্থানীয় বাসিন্দা, এমনকী পুলিশও। কোথাকার ঘটনা, তা জানা যায়নি। তবে এই ছবিই প্রমাণ, সাহস বয়স দেখে আসে না।

ইউটিউব লিঙ্ক ঃ https://youtu.be/GQY5Cmhm3Ks

Related articles

ভবানীপুরে বহিরাগত কাদের মদতে: পদযাত্রা থেকে জনসংযোগে সতর্ক করলেন মমতা

বিজেপিকে সুবিধা পাইয়ে দিতে পুলিশ প্রশাসনে বড়সড় রদবদল প্রায় প্রতিদিনই চলছে। দ্বিতীয় দফার নির্বাচনে কমিশনের সবথেকে বড় টার্গেট...

IPL: ব্যাটিং ব্যর্থতা, বিতর্ক শেষে সুপার জয়, টিকে থাকল নাইটদের প্লে অফের আশা

আইপিএলে(IPL) জয়ের ধারা অব্যাহত রাখল কেকেআর(KKR)। সুপার ওভারে লখনউ সুপার জায়ান্টসকে(LSG) হারাল নাইট ব্রিগেড। ব্যাটিং, ব্যর্থতা বিতর্ক পেরিয়ে...

তালিকায় অনুপ্রবেশকারী কারা: কমিশন খোঁজ দিতে না পারলেও ডেডলাইন বাঁধলেন মোদি!

বাংলার এসআইআর করা হচ্ছে রাজ্যের অনুপ্রবেশকারীদের খুঁজে খুঁজে বের করার জন্য। অথচ নির্বাচনের প্রথম দফা শেষ হয়ে যাওয়ার...

রবিবাসরীয় হাওড়ায় তেজস্বী-উন্মাদনা! তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচার তেজস্বী যাদবের

রবিবার ছুটির দিনে হাওড়া জেলা জুড়ে নির্বাচনী প্রচারে ঝড় তুললেন বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তথা আরজেডি নেতা তেজস্বী যাদব।...