Sunday, March 22, 2026

লাদাখ নিয়ে চিনের মন্তব্য এক্তিয়ার বহির্ভূত, জবাব ভারতের

Date:

Share post:

লাদাখ ভারতের অবিচ্ছেদ্য অংশ। তাই লাদাখ নিয়ে চিনের নাক গলানো উচিত নয়। মনে রাখা উচিত, ভারতের অভ্যন্তরীণ বিষয় নিয়ে মন্তব্য করার কোনও অধিকারই নেই চিনের। বেজিংয়ের লাদাখ মন্তব্যের কড়া জবাব দিয়ে জানাল ভারতের বিদেশ মন্ত্রক। বিদেশ মন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব বলেন, “লাদাখ এবং জম্মু ও কাশ্মীরের কেন্দ্রশাসিত অঞ্চল ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে এবং থাকবে।“ একইসঙ্গে তিনি এও বলেন, “অরুণাচল প্রদেশ নিয়েও আমাদের বক্তব্য বারবার পরিষ্কার করে বলা হয়েছে। অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ। এই বিষয়টি চিনকে সর্বোচ্চ পর্যায়ে বহুবার জানিয়ে দেওয়া হয়েছে।“

প্রসঙ্গত, সোমবার সীমান্ত এলাকায় ৪৪টি নতুন সেতু উদ্বোধন করেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। আর তাতেই গাত্রদাহ বাড়ে চিনের। তারা প্রতিক্রিয়া দেয়, লাদাখকে ভারতের অংশ বলে চিন স্বীকার করে না। পাকিস্তান ও চিন সীমান্তবর্তী অঞ্চলে ৪৪টি সেতু উদ্বোধন হতেই লাদাখের ‘অধিকার’ নিয়ে প্রশ্ন তোলেন চিনা বিদেশ মন্ত্রকের মুখপাত্র ঝাও লিজিয়ান।

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং যে সেতুগুলি উদ্বোধন করেছিলেন সেগুলি লাদাখ, জম্মু-কাশ্মীর, অরুণাচল প্রদেশ, সিকিম, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড এবং পঞ্জাবের বিভিন্ন সীমান্ত এলাকায় তৈরি করা হয়েছে। সামরিক কৌশলগত দিক থেকে কয়েকটি সেতুর অবস্থান খুবই গুরুত্বপূর্ণ। সরকারি সূত্রের খবর, নতুন সেতুগুলি সেনা বাহিনীর দ্রুত যাতায়াতে অত্যন্ত সহায়ক হবে এবং অস্ত্রশস্ত্র সীমান্তের কাছাকাছি নিয়ে যাওয়া সম্ভব হবে। ভারতের তরফে সীমান্ত পরিকাঠামো উন্নয়ন হতেই চিনা মুখপাত্র বলেছিলেন, “আমি পরিষ্কার করে দিতে চাই, ভারতের দিকে অবৈধভাবে স্থাপিত কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখ ও অরুণাচল প্রদেশকে চিন স্বীকৃতি দেয় না। সীমান্ত এলাকায় সেনা বিরোধ বাড়ানোর লক্ষ্যে পরিকাঠামো সুবিধার উন্নয়নের বিরুদ্ধে আমরা।” যদিও চিনা মুখপাত্রের হুঙ্কারকে পাত্তা না দিয়ে ভারতের বিদেশ মন্ত্রক চিনকে এক্তিয়ারের সীমা মনে করিয়ে দিয়েছে। বলা হয়েছে, লাদাখ, অরুণাচলের মত ভারতের অভ্যন্তরীণ বিষয়ে চিনের নাক গলানো আদৌ সমীচিন নয়।

 

Related articles

দামের নিষেধাজ্ঞা তুলে নিল কেন্দ্র সরকার: সোম থেকে বিমান ভাড়া বাড়ার আশঙ্কা

তেলের দাম বাড়বে না। পশ্চিম এশিয়ার যুদ্ধে ভারতের জনজীবনে কোনও প্রভাব পড়বে না। নরেন্দ্র মোদির মন্ত্রিসভার মন্ত্রীরা এইসব...

কাঁকড়া ধরতে গিয়ে বাঘের মুখোমুখি, সঙ্গীদের তৎপরতায় প্রাণে বাঁচলেন সুন্দরবনের মৎস্যজীবী

সুন্দরবনের (Sundarban Area) জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়ে বাঘের আক্রমণ, সঙ্গীদের উপস্থিত বুদ্ধি ও সাহসিকতায় মৃত্যুর মুখ থেকে ফিরে...

IPL: ভুল স্বীকার গোয়েঙ্কার, রান পেতে কৌশল বদল পন্থের?

আইপিএল (IPL) মরশুম শুরুর আগেই ভুল স্বীকার করে নিলেন লখনউ (LSG) দলের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা(Sanjeev Goyenka)। দলের সঙ্গে...

ভারতের ৪ কোটি ১০ লক্ষ শিশু ওভারওয়েট! চাইল্ড ওবেসিটিতে বিশ্বে দ্বিতীয় স্থানে

একদিকে গোটা দেশ ডিজিটাল হওয়ার পথে পা বাড়িয়েছে। করোনা পরবর্তী পরিস্থিতিতে ভারত গর্বের সঙ্গে বিশ্বকে জানিয়েছে অনলাইন শিক্ষা,...