Tuesday, June 23, 2026

বিদেশী ফুটবলারদের নিয়ে গোয়া পৌঁছলেন রবি ফাওলার

Date:

Share post:

লাল হলুদের বিদেশী ব্রিগেড নিয়ে ভারতে এলেন ইস্টবেঙ্গল কোচ রবি ফাওলার। লিভারপুলের এই বিখ্যাত কোচ শুক্রবার সকালেই বিমান বন্দরে নামেন। সঙ্গে আসেন তিন বিদেশী ফুটবলার ড্যানিয়েল ফক্স, অ্যারন আমাদি ও অ্যান্থনি পিলকিংটন। ৬জন সাপোর্ট স্টাফ এসেছেন। আগামী মঙ্গলবার আসবেন একজন সাপোর্ট স্টাফ ও গোল কিপিং কোচ রবার্ট মিমস। মুম্বই থেকে দুপুর ১২টার ফ্লাইট ধরে ফাওলাররা গোয়া পৌঁছে হোটেল হিলটনে জৈব সুরক্ষার মধ্যে প্রবেশ করেন।

আর এদিন কলকাতা থেকে বাংলার ব্রিগেড পিপিই কিট পড়ে গোয়ার উদ্দেশে রওনা হন। গেলেন মহম্মদ রফিক, রফিক আলি, নারায়ণ দাস, সামাদ আলি মল্লিক, দেবজিৎ মজুমদার, শঙ্কর রায়। গেলেন জেজেও। অন্য রাজ্য থেকেও গোয়া গেলেন ফুটবলাররা।

আজই ক্লাবের নাম আর লোগোর ছাড়পত্র আসতে পারে। ফলে সরকারিভাবে শ্রী সিমেন্ট ইস্টবেঙ্গলের ফুটবলারদের নামও ঘোষণা করে দিতে পারে।

আরও পড়ুন-KKR: দায়িত্ব ছাড়ছেন দীনেশ কার্তিক, নেতৃত্বে ইয়ন মরগ্যান

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...