Tuesday, June 9, 2026

KKR: দায়িত্ব ছাড়ছেন দীনেশ কার্তিক, নেতৃত্বে ইয়ন মরগ্যান

Date:

Share post:

আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের দায়িত্ব ছাড়লেন দীনেশ কার্তিক। নাইট অধিনায়কত্বের ব্যাটন তুলে দিলেন ইয়ন মরগ্যানের হাতে। অধিনায়কত্ব ছাড়া প্রসঙ্গে কার্তিক তাঁর প্রাথমিক প্রতিক্রিয়াতে জানিয়েছেন, তিনি এখন থেকে ব্যাটিংয়ে বেশি নজর দিতে চান। তাই অধিনায়কত্ব করতে আর আগ্রহী নন। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে মাঠে নামার আগে কলকাতা নাইট রাইডার্স শিবিরে এটাই বড় চমক।

করোনা আবহে এবার দুবাইতে টুর্নামেন্টের শুরুর দিকে ব্যাটে রান না থাকায় সমালোচিত হতে হয়েছিল অধিনায়ক দীনেশ কার্তিককে। সে সময় কার্তিককে অধিনায়কের পদ ছেড়ে দেওয়ায়ও দাবি উঠেছিল বিভিন্ন মহল থেকে। কিন্তু চেন্নাই সুপার কিংস এবং কিংস ইলেভেন পঞ্জাব ম্যাচে কার্তিকের অধিনায়কত্ব নজর কাড়ে অনুরাগী থেকে বিশেষজ্ঞ মহলে। পাশাপাশি পঞ্জাব ম্যাচে ব্যাটে ঝড় তুলে সমালোচকদের কিছুটা জবাব দেন কার্তিক। কিন্তু আরসিবি ম্যাচে ব্যাট হাতে ফের ব্যর্থ হন কার্তিক।

KKR-এর সিইও ভেঙ্কি মাইসোর জানিয়েছেন, “আমরা দীনেশ কার্তিকের মত একজন অধিনায়ক পেয়ে গর্বিত, যিনি দলকে সবসময় সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। এমন সিদ্ধান্ত নেওয়া যে কোনও ক্রিকেটারের জন্য কঠিন। আমরা কিছুটা অবাক হলেও তাঁর সিদ্ধান্তকে সমর্থন করছি।”

আরও পড়ুন-লাদাখের তীব্র ঠান্ডার বেসামাল লালফৌজ, বেঘোরে মারা পড়ছে চিনের জওয়ানরা

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...