Tuesday, June 9, 2026

লাদাখের তীব্র ঠান্ডায় বেসামাল লালফৌজ, বেঘোরে মারা পড়ছে চিনের জওয়ানরা

Date:

Share post:

উত্তর-পূর্ব ভারতের লাদাখকে কেন্দ্র করে বিগত কয়েক মাস ধরে উত্তেজনা জারি রয়েছে ভারত ও চিনের মধ্যে। ঘটেছে হতাহতের ঘটনাও। তবে লাদাখের খেয়ালি প্রকৃতির নিষ্ঠুরতা ভারত সামলে নিতে পারলেও চিনের জন্য ক্রমশ ভয়াবহ হয়ে উঠছে পরিস্থিতি। লাদাখের তীব্র ঠাণ্ডায় রীতিমতো কাবু হয়ে পড়েছে লালফৌজ। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে হিমাঙ্কের নিচে নেমে যাওয়া তাপমাত্রা সহ্য করতে না পেরে উপত্যকায় মারা পড়ছে চিনের সেনা জওয়ানরা। আবহাওয়ার খামখেয়ালিপনায় অসুস্থ হয়ে পড়েছেন তাদের বহু সেনা জওয়ান।

আগ্রাসন নীতি কায়েম করে বিগত কয়েক মাস ধরে উত্তর পূর্ব সীমান্তের প্যাংগং লেকের উত্তর এলাকা অধিকার করে বসে রয়েছে চিনের পিপল লিবারেশন আর্মি। তবে লাদাখের গ্রীষ্মকালীন তাপমাত্রা ও শীতকালীন তাপমাত্রার মধ্যে পার্থক্য অনেকখানি। এদিকে সিয়াচেনের হাড় কাঁপানো ঠান্ডায় বিশেষ প্রশিক্ষণ নেওয়া ভারতীয় জওয়ানদের কাছে লাদাখের আবহাওয়া সামাল দেওয়া খুব একটা কঠিন বিষয় নয়। তবে চিনের জওয়ানদের এই ধরনের কোনও প্রশিক্ষণ নেই। যার ফল প্রতি পদে পদে ভুগতে হচ্ছে তাদের। ভারতের সঙ্গে তাল মেলাতে গিয়ে বেঘোরে মারা পড়তে হচ্ছে চিনের সেনাবাহিনীকে। সম্প্রতি এক রিপোর্টে দাবি করা হয়েছে প্যাংগং লেকের উত্তরে মোতায়েন থাকা চিনের একাধিক সেনা জওয়ানকে স্ট্রেচারে করে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে উদ্দেশে। পরিস্থিতি সামাল দিতে রোস্টার পদ্ধতিতে ওই এলাকায় সেনা মোতায়েন করছে চিন প্রশাসন। তবে তাতেও বিশেষ লাভ হচ্ছে না। প্রবল ঠান্ডার জেরে বেড়েই চলেছে হতাহতের সংখ্যা।

আরও পড়ুন: অনুদানের টাকা কর্মকর্তাদের বিনোদনে খরচ নয়, দিতে হবে হিসেবে: নির্দেশ হাইকোর্টের

তথ্য অনুযায়ী লাদাখের যে এলাকায় চিনের সেনা মোতায়েন রয়েছে সেখানকার আবহাওয়া রাতে অত্যধিক শীতল হয়ে যায়। তাপমাত্রা নেমে যায় হিমাঙ্কের অনেকখানি নীচে। এই ধরনের হিমশীতল এলাকায় চিনের পিএলও জওয়ানদের থাকার কোনওরকম পূর্ব অভিজ্ঞতা নেই। ফলে প্রতি পদে পদে বিপদের সম্মুখীন হতে হচ্ছে তাদের। যার জেরেই অনুমান করা হচ্ছে লাদাখের শীতকালীন পরিস্থিতিতে যুদ্ধ তো অনেক দূর, প্রবল ঠান্ডার কারণে চিনের সেনাবাহিনীর হতাহতের ঘটনা অনেকটাই বাড়তে পারে লাদাখে।

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...