Monday, March 16, 2026

পুজোর ছুটিতে সরকারি অফিস, ছন্দে ফিরবে ২ নভেম্বর

Date:

Share post:

রাজ্য সরকারি কর্মীদের পুজোর ছুটি চালু হয়ে গেলো আজ, শনিবার থেকেই৷ প্রশাসনিক ঘোষণা অনুযায়ী, পুজোর আগে শুক্রবারই ছিলো রাজ্য সরকারি অফিসে শেষ কাজের দিন। আগেই জানানো হয়েছে এ বছর আগামী সোমবার তৃতীয়ার দিন থেকে সরকারি অফিসে ছুটি শুরু হচ্ছে। এদিকে আজ শনিবার ও কাল রবিবার সাপ্তাহিক ছুটি৷ আগামী ৩০ অক্টোবর, এ বছরের লক্ষ্মীপুজো। এই লক্ষ্মীপুজো পার করে আগামী ২ নভেম্বর থেকে ফের সরকারি দফতর খুলবে। এ বছর সব মিলিয়ে টানা ১৬ দিন টানা ছুটি পেলেন রাজ্য সরকারি কর্মীরা।

এই লম্বা ছুটির সময়ে জরুরি সরকারি কাজে যাতে বিঘ্ন না ঘটে সেজন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে। নবান্নের কন্ট্রোল রুম ২৪ ঘন্টা চালু থাকবে।
জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের একাংশ শনি ও রবিবার বাদ দিয়ে ছুটির অন্য দিনগুলোতে অফিসে আসবেন। পালা করে ডিউটি-রোস্টার তৈরি হয়েছে। রাজ্য সরকার আগেই জানিয়েছে, করোনা, আইন শৃঙ্খলা এবং বিপর্যয় মোকাবিলার কাজে যুক্ত কর্মী- আধিকারিকরা পুজোর সময় ছুটি নিতে পারবেন না। পরে এই ছুটি তাঁরা পাবেন৷

আরও পড়ুন-বেলেঘাটা বিস্ফোরণ: রাজ্যপালের কাছে ফের বিজেপি

 

spot_img

Related articles

রাজ্যের প্রশাসনিক রদবদলে সাংবিধানিক ক্ষমতার অপব্যবহার: রাজ্যসভায় ওয়াকআউট তৃণমূলের

নির্বাচন ঘোষণা হতেই আদর্শ আচরণবিধি লাগু করার নামে রাজ্যের যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত নির্বাচন কমিশনের। নির্বাচিত সরকারের মুখ্যসচিব, স্বরাষ্ট্র...

ভোট ঘোষণার রাতেই দিনহাটায় আক্রান্ত যুব তৃণমূল কংগ্রেসের কর্মী

ভোট ঘোষণা হওয়ার পর সেদিন রাতেই দিনহাটায় আক্রান্ত যুব তৃণমূল কংগ্রেসের (TMC worker) এক কর্মী। রবিবার রাতে দিনহাটার...

তৃষাণজিতের “জয় শ্রী রাম” পোস্ট ঘিরে তুমুল জল্পনা

রবিবাসরীয় নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশ বঙ্গ রাজনীতিতে দামামা বাজিয়ে দিয়েছে। আর সেই সঙ্গে শুরু হয়েছে না না ইঙ্গিত ও...

অস্কার ২০২৬-এর ‘ইন মেমোরিয়াম’ বিভাগে নাম নেই ধর্মেন্দ্রর! ভারতীয় সিনেপ্রেমীদের মধ্যে অসন্তোষ

  বিশ্বের অন্যতম বড় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠান অস্কার ২০২৬-এর 'ইন মেমোরিয়াম'। লস অ্যাঞ্জেলসে রবিবার রাতে হলিউড ছাড়াও বিভিন্ন দেশের...