Tuesday, May 19, 2026

টেন্ডার দুর্নীতিকে কেন্দ্র করে বিজেপির গোষ্ঠী সংঘর্ষ পুরুলিয়ায়, আহত ৫

Date:

Share post:

পঞ্চায়েতের টেন্ডার দুর্নীতিকে কেন্দ্র করে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বে রীতিমতো উত্তাল হয়ে উঠল পুরুলিয়া। এই জেলার বরাবাজার এলাকায় বিজেপির দুই দলের গোষ্ঠী সংঘর্ষে আহত হয়েছেন ৫ জন। ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। দুপক্ষের তরফেই অভিযোগ দায়ের করা হয়েছে থানায়। অভিযোগ খতিয়ে দেখে তদন্ত করা হবে বলে জানানো হয়েছে পুলিশের তরফে।

সংবাদমাধ্যম সূত্রে খবর, শুক্রবার পুরুলিয়ার বরাবাজার এলাকায় দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবির আয়োজন করেছিল বিজেপি। এখানেই বিজেপি পরিচালিত পঞ্চায়েতগুলি থেকে উঠে আসে একের পর এক দুর্নীতির অভিযোগ। কিছুক্ষণের মধ্যেই উত্তাল হয়ে ওঠে পরিস্থিতি। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যাচ্ছে, বরাবাজারের এ-টিম গ্রাউন্ডের কমিউনিটি হলের অন্দরে কর্মী-সমর্থকদের মধ্যে বেলাগাম কিল চড় লাথি চলছে। কেউ আবার বিজেপির ঝান্ডা খুলে নিয়ে চড়াও হয়েছেন। ভীতসন্ত্রস্ত মহিলারা হলের বাইরে বেরিয়ে আসতে ছোটাছুটি করছেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিজেপির বরাবাজার মণ্ডল সভাপতি লবসেন স্থানীয় বিজেপি নেতা জয়দেব গোস্বামী-সহ কয়েকজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন। পাল্টা জয়দেবের অভিযোগ, সভা চলাকালীন লবসেনের লোকজন তাঁদের উপরে চড়াও হয়ে মারধর করেন। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। স্থানীয় তৃণমূল নেতা লম্বোদর মাহাতো এ প্রসঙ্গে বলেন বিজেপি নেতা কর্মীরা যে বিন্দুমাত্র অনুশাসন মানেন না তা আরও একবার প্রমাণিত হল। পুরুলিয়া জেলা বিজেপি তরফে জানানো হয়েছে, বাইরে থেকে লোকজন এসে এই অশান্তি করেছে। গোটা বিষয়টি ডিসিপ্লিন কমিটিতে পাঠানো হয়েছে তারা তাদের মত করে ব্যবস্থা নেবে।

আরও পড়ুন: করোনাক্রান্ত দিলীপকে দেখতে মাস্ক ছাড়া কৈলাসরা? ছবি নিয়ে ধন্দ

অন্যদিকে বিজেপি সূত্রে জানা গিয়েছে, ওই প্রশিক্ষণ শিবির শুরু হওয়ার সময় জয়দেব গোস্বামী কয়েকজন যুবককে সঙ্গে নিয়ে সোজা মঞ্চে ওঠেন। কেন তাদের ডাকা হয়নি এই অভিযোগ তুলে শুরু হয় বচসা। মুহূর্তে উত্তাল হয়ে ওঠে পরিস্থিতি। দলীয় সূত্রে খবর, এই লবসেন ও জয়দেবের অন্তর্দ্বন্দ্ব পুরুলিয়া জেলা বিজেপিতে দীর্ঘদিনের। শুক্রবার তা মাত্রাছাড়া হয়ে ওঠে।

Related articles

প্রাক্তন তৃণমূল বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর আকস্মিক প্রয়াণ, গভীর শোকপ্রকাশ মমতার 

প্রয়াত হলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা ডেবরা বিধানসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী অঞ্জনা বন্দ্যোপাধ্যায়। তাঁর এই...

অন্নপূর্ণা যোজনা পেতে যোগ্যতা কি: বিজ্ঞপ্তি প্রকাশ রাজ্য সরকারের

নতুন করে মহিলাদের স্বনির্ভরতার প্রতিশ্রুতি নির্বাচনের আগে দিয়েছিলেন বিজেপির শীর্ষ নেতারা। এবার তার প্রয়োগ শুরু বিজেপি বাংলার ক্ষমতায়...

কাটমানি থেকে দেহ ব্যবসা: একের পর এক গ্রেফতারি রাজ্যে

বাংলার ক্ষমতায় আসার পর বিজেপি দুর্নীতি নিরোধে বারবার প্রতিশ্রুতি দিয়েছে। রাজ্য পুলিশকে সেই কাজে তৎপর করে তোলা হয়েছে।...

ক্রীড়া ক্ষেত্রে পরিকাঠামোর উন্নতিতে জোর নিশীথের, বাড়ল আর্থিক পুরস্কারের অঙ্কও

বিগত ১৫ বছরে খেলাধূলায় পিছিয়ে পড়া বাংলাকে চাগিয়ে তুলতে আসরে নতুন ক্রীড়া দফতর। খেলোয়াড়দের উৎসাহিত করতে একাধিক নতুন...