Monday, May 4, 2026

ছত্রধরের ‘কোভিডে’ সন্দিহান! রিপোর্ট-সহ তলব করা হলো সিএমওএইচকে

Date:

Share post:

এবার ছত্রধর মাহাতোর কোভিড রিপোর্ট নিয়েই সন্দেহ প্রকাশ করল ন্যাশনাল ইনভেস্টিগেটিভ এজেন্সি বা এনআইএ। আর তার জেরেই ঝাড়্গ্রাম হাসপাতালের সিএমওএইচ প্রকাশ মিদ্দাকে এবার কোর্টে হাজিরা দিতে হবে। ফলে ছত্রধর মাহাতো এই মামলায় ক্রমশ যে কোনঠাসা হচ্ছেন, তা বলার অপেক্ষা রাখে না।

এই মামলায় ছত্রধর মাহাতোর বিরুদ্ধে সিপিএম নেতা প্রবীর মাহাতোকে হত্যার অভিযোগ রয়েছে, সঙ্গে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ। ২৫ সেপ্টেম্বর কোর্টে তলব করলে ছত্রধর ব্যাঙ্কশাল কোর্টে আসার পথেই কোভিড আক্রান্ত হয়েছেন বলে প্রথমে পিয়ারলেস হাসপাতালে ভর্তি করা হয়। ফের ২৮ সেপ্টেম্বর কোর্টের ডেট দেওয়া হয়। ছত্রধর এবার ২৭ সেপ্টেম্বরের কোভিড পরীক্ষা করিয়ে ২৮ সেপ্টেম্বর ঝাড়্গ্রাম হাসপাতালে ভর্তি হন। ফলে সেদিনও কোর্টে আসেননি। ফের নিজেই ১৬ অক্টোবর হাজিরার কথা জানিয়েও অনুপস্থিত ছিলেন। এরপরেই তলব প্রকাশ মিদ্দাকে। সিএমওএইচকে কোর্টে হাজিরা দিয়ে যেসব প্রশ্নের জবাব দিতে হবে…

১. ডাক্তারের প্রেসক্রিপশন। সেই ডাক্তারের নাম, ঠিকানা ও ফোন নম্বর

২. আরটিপিসিআর টেস্টের নির্দেশ ঝাড়গ্রাম হাসপাতাল থেকে ইস্যু করার তথ্য। যে ডাক্তার ইস্যু করেন সেই ডাক্তারের সেই ডাক্তারের নাম, ঠিকানা ও ফোন নম্বর।

৩. যে ল্যাব টেকনিশিয়ান আরটিপিসিআর টেস্ট করেন তার নাম, ঠিকানা ও ফোন নম্বর।

৪. মেডিক্যাল বোর্ড তৈরি করে ফুল বডি চেক আপ করে তার রিপোর্ট।

৫. এই তথ্য যত দ্রুত সম্ভব এনআইএ-র কাছে জমা দিতে হবে।

কোর্টের তলবে রাতের ঘুম উড়ে গিয়েছে প্রকাশ মিদ্দার।

 

আরও পড়ুন-বেলেঘাটা বিস্ফোরণ: রাজ্যপালের কাছে ফের বিজেপি

Related articles

কেরালমে পালাবদল, তামিলনাড়ুতে নেমেই শতাধিক: দক্ষিণের প্রাথমিক ট্রেন্ড

যেখানেই বিপদে বিজেপি (BJP), সেখানেই ভোট গণনায় স্লো করে দেওয়ার প্রবণতা জাতীয় নির্বাচন কমিশনের(Election Commission)। তবে দক্ষিণের তামিলনাড়ু...

বিয়ে করছেন? প্রশ্ন শুনে লাজুক মুখে উত্তর দিলেন গিল

বিয়ে নিয়ে ফের প্রশ্নের সম্মুখীন হতে হল শুভমান গিলকে (Shubman Gill)। বিগত কয়েক বছর ধরেই মাঠের বাইরে চর্চায়...

সূর্যাস্তের পরে তৃণমূলের জয় নিশ্চিত, বাঘের বাচ্চার মতো লড়াই করুন: বার্তা দলনেত্রীর

দয়া করে গণনাকেন্দ্র, এলাকা ছেড়ে বেরিয়ে আসবেন না কাউন্টিং এজেন্ট থেকে দলীয় কর্মী-প্রার্থীদের জরুরি বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো...

ট্রেন্ডে পাল্লা ভারী বিজেপির দিকে? সব আসনের প্রবণতা দেখাচ্ছেই না কমিশন: গুরুতর অভিযোগ তৃণমূলের

৪ ঘণ্টার পরে বাংলায় ট্রেন্ড দেখাচ্ছে পাল্লা ভারী বিজেপির দিকে। উত্তরের জেলাগুলির তুলনায় দক্ষিণের জেলাতে তৃণমূলের পরিস্থিতি ভালো।...
বিধানসভা নির্বাচন ২০২৬ লাইভ ফলাফল আপডেট
পশ্চিমবঙ্গ মোট বিধানসভা কেন্দ্র: 293 পুনঃ নির্বাচন কেন্দ্রঃ 1
টি এম সি
94 এগিয়ে
বিজেপি
192 এগিয়ে
কংগ্রেস
1 এগিয়ে
বামফ্রন্ট
1 এগিয়ে
আই এস এফ
2 এগিয়ে
অন্যান্য
2 এগিয়ে