Friday, April 10, 2026

দীর্ঘদিন নিখোঁজ বিজেপি সাংসদ! থানায় মিসিং ডায়েরি তৃণমূল কর্মীদের

Date:

Share post:

স্থানীয় মানুষ বলছেন, তাঁকে এলাকায় শেষবারের মতো দেখা গিয়েছে এ বছরের গোড়ার দিকে৷ তিনি গুরুতর অসুস্থ, নড়াচড়ার ক্ষমতাও নেই, এমনও নয়৷ তাহলে তিনি কোথায় ?

বেশ কিছুদিন ধরেই নিখোঁজ বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়া। বহু চেষ্টা করেও স্থানীয় মানুষ তাঁর দেখা পাচ্ছেন না৷ নিরুদ্দেশ আলুওয়ালিয়ার হদিশ পেতে এবার মিসিং ডায়েরি হলো থানায়৷

গত বৃহস্পতিবার ওই লোকসভা কেন্দ্রেরই প্রাক্তন তৃণমূল সাংসদ মমতাজ সংঘমিত্রা এলাকায় এক দলীয় কর্মসূচিতে যোগ দিতে গিয়েছিলেন৷ সেখানেই তিনি দলের কর্মীদের পরামর্শ দেন, “সাংসদ যখন ‘মিসিং’ তখন তাঁর নামে মিসিং-ডায়েরি করা দরকার ছিলো৷ এতে যদি সাংসদের খোঁজ মেলে৷”

এই পরামর্শ পেয়েই কাজটি সেরে ফেললেন তৃণমূল কর্মীরা৷ কোকওভেন থানায় বিজেপি সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়ার নামে মিসিং ডায়েরি করলেন তৃণমূল সমর্থকরা। থানাও মিসিং ডায়েরি নাকি লিপিবদ্ধ করেছে৷ এর পরই এই ডায়েরি নিয়ে শোরগোল পড়ে গিয়েছে৷

তৃণমূলের পশ্চিম বর্ধমান জেলার সাধারণ সম্পাদক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘এলাকায় একের পর এক কারখানা রুগ্ন হচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে। এলাকার মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছে, এই বুঝি ফের বন্ধ হলো বাকি কলকারখানাও। বারবার সাংসদের খোঁজ করা হয়েছে, বিষয়টি নিয়ে দিল্লিতে কথা বলার জন্য৷
অথচ কোনও খোঁজই নেই সাংসদের। এলাকায় শেষ কবে তাঁর দেখা মিলেছে, কেউ বলতে পারছেন না। তাই বাধ্য হয়ে পুলিশের কাছে তাঁর নিখোঁজ হয়ে যাওয়ার কথা জানালাম।’”

এদিকে, এই ডায়েরি প্রসঙ্গে আলুওয়ালিয়া বলেছেন, “এতদিন অভিযোগকারীরা কোনও আলোচনার জন্যই আমার সঙ্গে যোগাযোগ করেননি৷ তাছাড়া, আমি কাউন্সিলর নই যে রোজ সকালে আমাকে এলাকায় ঘুরতে হবে৷ এতদিন বহু বিষয়ে হস্তক্ষেপ করে সমাধান করেছি।” তিনি বলেছেন, “এই ডায়েরি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত”৷

আরও পড়ুন- রাজ্যপালের শব্দচয়ন সঠিক হওয়া প্রয়োজন: কাকে বার্তা দিলেন অমিত শাহ?

Related articles

IPL: ওপেনিং জুটির ব্যর্থতা থেকে নিষ্ক্রিয় স্পিন বোলিং, কেকেআরের ব্যর্থতার বিশ্লেষণ

চার ম্যাচ পরেও জয়ের খাতা খুলতে ব্যর্থ কেকেআর(KKR)। ঘরের মাঠে তিন ম্যাচে জয়হীন। মরশুমের শুরুতেই ছন্দহীন শাহরুখ খানের...

হলফনামায় একাধিক ত্রুটি! বাতিল কৃষ্ণনগর উত্তরের তৃণমূল প্রার্থী অভিনবর মনোনয়ন, বদলে কে

নথিতে সমস্যা। বাতিল হল কৃষ্ণনগর উত্তরের (Krishnanagar North) তৃণমূল (TMC) প্রার্থী অভিনব ভট্টাচার্যের (Abhinav Bhattacharya) মনোনয়ন। সেই জায়গায়...

প্রয়াত রাহুলকে শ্রদ্ধা, বিনামূল্যে ‘ছবিওয়ালা’ দেখানোর সিদ্ধান্ত পরিচালক-প্রযোজকের!

একটা মৃত্যু বদলে দিয়েছে অনেক কিছু।তালসারিতে শ্যুটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে লেখক-অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday...

লক্ষ্মীভাণ্ডার থেকে যুবসাথী- বিজেপির ‘সঙ্কল্পপত্র’-এ বাংলার সরকারের প্রকল্পের নকল! তীব্র কটাক্ষ তৃণমূলের

What Bengal thinks today, India thinks tomorrow-গোখলের সেই বাণীই যেন আবার প্রমাণিত। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত জনকল্যাণমূলক...