Wednesday, May 13, 2026

৫ টাকায় পুজোর পোশাক শিলিগুড়িতে

Date:

Share post:

হ্যাঁ। শিলিগুড়ির স্বেচ্ছাসেবী সংস্থা ইউনিক ওয়েলফেয়ার সোসাইটি রবিবার এমনই কাজ করেছে। এদিন শিলিগুড়ির বাঘাযতীন পার্ক থেকে ভ্যানে করে নতুন জামা কাপড় নিয়ে শহরের অলিগলিতে ফেরি করতে বের হয় সংস্থার সদস্যারা। গরিব হলেও অনেকে বিনা পয়সায় ত্রাণ নিতে এগিয়ে আসে না। কোথাও যেন তাদের বিবেকে বাধে। কম পয়সা দিয়ে সস্তায় জিনিস কিনলেও বিনা পয়সার জিনিস অনেকে ভিক্ষে বলেই মনে করে। তাই না খেয়ে থাকলেও বা ছেড়া জামা কাপড় পড়লেও এখনও অনেক মানুষ কিছু দান করলে তা নেওয়া থেকে পিছু হটে। তাছাড়া সেখানে পছন্দ অপছন্দের বিষয়ও থাকে না। যা দেওয়া হয় তাই দুহাত পেতে নিতে হয় পছন্দ না হলেও। তাই এবার সেই সমস্ত প্রয়োজনীয় মানুষদের কথা ভেবেই পাঁচ টাকায় পছন্দের জামা কাপড় তুলে দিতে এই উদ্যোগ বলে জানান সংস্থার সভাপতি রাকেশ দত্ত। এদিন তারা প্রায় ৫০০ জনের হাতে পাঁচ টাকার বিনিময়ে জামা কাপড় তুলে দিতে পেরে বেজায় খুশি। খুশি ক্রেতারাও।

আরও পড়ুন-দিঘার পথে দুর্ঘটনার কবলে পর্যটকরা, মৃত ১ মহিলা, আহত ১০

Related articles

বড় সিদ্ধান্ত! দ্বিগুণ হচ্ছে বার্ধক্য ও বিধবা ভাতা

সরকার বদলে সুখবর প্রবীণ নাগরিকদের জন্যে। নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী বার্ধক্য ভাতা বাড়াতে চলেছে শুভেন্দু অধিকারী সরকার। আগামী দিনে...

নিট কেলেঙ্কারিতে চাঞ্চল্যকর মোড়, ৩০ লক্ষে বিক্রি প্রশ্নপত্র

নিট পরীক্ষাকে (NEET Exam) ঘিরে সামনে এল লক্ষ টাকার দুর্নীতি চক্রের ছবি। তদন্তে উঠে এসেছে ৩০ লক্ষ টাকার...

গুলি করে খুন ৩ খ্রিস্টান ধর্মগুরুকে : মনিপুরে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বাড়ছে ক্ষোভ

এখনও সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে কতটা ব্যর্থ কেন্দ্রের বিজেপি সরকার প্রমাণিত মনিপুরে। এবার জঙ্গিদের গুলিতে খ্রিষ্টান সম্প্রদায়ের তিন...

আরও মহার্ঘ সোনা! একলাফে বাড়ল ৯ হাজার টাকা

ফের দাম বাড়লো হলুদ ধাতুর (Gold Rate)! এক ধাক্কায় সোনা ও রুপোর আমদানি শুল্ক ৬ শতাংশ থেকে বাড়িয়ে...