Tuesday, June 23, 2026

শত্রুকে বার্তা দিয়ে আরব সাগরে নয়া ব্রহ্মস মিসাইলের সফল উৎক্ষেপণ ভারতের

Date:

Share post:

একদিকে পাকিস্তান, অন্যদিকে চিন। ক্রমাগত শত্রুতা চালিয়ে যাওয়া এই দুই দেশের কর্মকাণ্ডে রীতিমতো বিরক্ত ভারত। লাদাখ ইস্যুতে চিনের সঙ্গে ভারতের সীমান্ত উত্তেজনা বেড়েছে ক্রমাগতভাবে। সেই আবহেই এবার শত্রুকে বার্তা দিয়ে ব্রহ্মস সুপারসনিক ক্রুজ মিসাইলের সফল উৎক্ষেপণ করল ভারতীয় নৌ সেনা। রবিবার আরব সাগরে ‘স্টিলথ ডেস্ট্রয়ার আইএনএস চেন্নাই’ যুদ্ধজাহাজ থেকে সফল উৎক্ষেপণ করা হয় এই মিসাইলের। নিজের লক্ষ্যবস্তুতে একেবারে নিখুঁত ভাবে আঘাত হানে এই মিসাইল।

সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই একাধিক ব্রহ্মস মিসাইল রয়েছে ভারতীয় সেনার হাতে। তবে রবিবার ব্রহ্মস সুপারসনিক ক্রুজ নামের যে মিসাইলের সফল উৎক্ষেপণ করা হল তার মারণ ক্ষমতা অনেক বেশি। আর এমন সময়ে এই মিসাইল উৎক্ষেপণ করা হল যখন সীমান্তে ভারত ও চিনের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। ফলে এই মিসাইলের পরীক্ষা চিনকে উদ্দেশ্য করে একটি বার্তা বলেও মনে করছে বিশেষজ্ঞ মহল। প্রসঙ্গত, ভারতের অরুণাচল প্রদেশ এবং লাদাখে চিন সীমান্তবর্তী এলাকায় অনেক আগেই ব্রহ্মস মিসাইল মোতায়েন করেছে প্রতিরক্ষা বিভাগ। ভারতের হাতে শুরুতে ব্রহ্মস সিরিজের প্রথম যে মিসাইল ছিল তার রেঞ্জ ছিল মাত্র ২৯০ কিলোমিটার।

আরও পড়ুন: দিল্লিতে শর্তসাপেক্ষে দুর্গাপুজোর অনুমতি

পরে এই মিসাইলের প্রযুক্তিগত পরিবর্তন ঘটিয়ে আরও বেশি অত্যাধুনিক করে তোলে ডিআরডিও। দ্বিতীয় সিরিজে যে মিসাইল আনা হয় তার রেঞ্জ ছিল ৪০০ কিলোমিটারের বেশি। বর্তমানের ব্রহ্মস সিরিজের যে সুপারসনিক ক্রুজ মিসাইলের সফল পরীক্ষা করা হল সেটি ৪৫০ কিলোমিটারেরও বেশি দূরে যেকোনও লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হানতে সক্ষম। প্রসঙ্গত, এই সুপারসনিক ক্রুজ মিসাইল ভারত ও রাশিয়া যৌথভাবে তৈরি করেছে। নয়া এই মিসাইল ডুবোজাহাজ, যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান এবং যেকোনও স্থলভূমি থেকে শত্রুকে টার্গেট করে ধ্বংস করে দিতে সক্ষম।

Related articles

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...