Monday, June 22, 2026

দোরাইস্বামীকে মোমেন; সড়ক-রেলপথ খুলে দিলে খুশি হব

Date:

Share post:

সাধারণ মানুষের কথা বিবেচনা করে সড়ক ও রেলপথ খুলে দিতে ভারতকে অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। রোববার ঢাকায় ভারতের নতুন হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী সৌজন্য সাক্ষাতে এলে তাকে এই অনুরোধ জানান তিনি।

করোনাভাইরাস মহামারীর সময়ে ভারতের সঙ্গে বিমান চলাচল এই মাসে বিশেষ ব্যবস্থায় চালু হতে চললেও সড়ক ও রেলপথ এখনও খোলার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় দোরাইস্বামীর সঙ্গে বৈঠক শেষে মোমেন সাংবাদিকদের বলেন, “এয়ার বাবলের ক্ষেত্রে আমার বক্তব্য হলো ল্যান্ড এবং ট্রেন করা দরকার।

“কারণ আমাদের অধিকাংশ লোক গাড়িতে যায়। ধনী লোক যাবে প্লেনে। আমরা সাধারণের দেশ, আমরা রোডটা চালু করলে বেশি খুশি হব।”

ভারতকে প্রস্তাব দেওয়ার জানিয়ে তিনি বলেন, “এটা দিয়েছি সবসময়। কবে হবে, এখনও বলে নাই। কারণ তারা খুব শঙ্কিত এই কোভিড নিয়ে। এত লোকজন মারা যাচ্ছে সেখানে।”

মহামারীর কারণে প্রায় আট মাস বন্ধ থাকার পর ভারতের সঙ্গে ২৮ অক্টোবর থেকে ‘এয়ার বাবল’ ব্যবস্থাপনায় বাংলাদেশের বিমান যোগাযোগ শুরু হচ্ছে।

এয়ার বাবল বিষয়ক চুক্তি করতে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ভারতে যাচ্ছেন বলে সাংবাদিকদের জানান পররাষ্ট্রমন্ত্রী।

হাসিনা-মোদী বৈঠক ডিসেম্বরে: করোনাভাইরাস মহামারীর মধ্যে ডিসেম্বরের মাঝামাঝিতে ভার্চুয়াল বৈঠকে মিলিত হচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এখনও দিনক্ষণ চূড়ান্ত না হলেও ভারতের পক্ষ থেকে ১৬ ডিসেম্বর বৈঠক অনুষ্ঠানের প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী মোমেন। “ডিসেম্বরের ১৬ ও ১৭ তারিখ বৈঠক হতে পারে। ভারতের পক্ষ থেকে ১৬ ডিসেম্বরের কথা বলা হয়েছে। আমাদের ওই দিন অনেক ব্যস্ততা থাকে। এখন দুইপক্ষ আলোচনা করে আমরা চূড়ান্ত করব।”

২৬ মার্চ স্বাধীনতার ৫০ বছর পূর্তি অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানান মোমেন। তিনি বলেন, “আমরা একসঙ্গে দিনটি উদযাপন করতে চাই। ভারত নীতিগতভাবে এ আমন্ত্রণ গ্রহণ করেছে।”

আরও পড়ুন- পর্যটনমন্ত্রীর পাশাপাশি এবার সঙ্গীত শিল্পী গৌতম, প্রকাশ্যে প্রথম অ্যালবামের ট্রিজার

Related articles

বিশ্বকাপে শুরু ইয়ামাল শো, সৌদি আরবকে হারিয়ে ছন্দে ফিরল স্পেন

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে সৌদি আরবকে ৪-০ গোলে হারাল স্পেন(Spain)। জোড়া গোল করেন মিকেল ওয়ারজাবাল।...

বেঙ্গল টি২০ লিগের ফাইনালে ইডেনে ক্রীড়ামন্ত্রী, সৌরভ-ঝুলনদের সঙ্গে বৈঠক শেষে কী জানালেন?

বেঙ্গল টি২০ লিগের (Bengal T20 League) ফাইনাল ম্যাচের দিন ইডেনে এলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণমন্ত্রী ইন্দ্রনীল খাঁ(Indranil...

ভাঙা পাঁজর-ফুসফুসে চোট নিয়ে হাসপাতালের বেড থেকে নিট পরীক্ষাকেন্দ্রে সৃষ্টি 

ভাঙা পাঁজর, ফুসফুসে গুরুতর চোট, আর তীব্র শারীরিক যন্ত্রণা— কোনও কিছুই দমাতে পারল না তাঁর অদম্য ইচ্ছাশক্তিকে। চিকিৎসকদের...

‘টোটাল ফুটবল’, উৎপল সিনহার কলম

টোটাল ফুটবলের মৃত্যু নেই। রূপকথা নয়, এটা একটা দর্শন। যতদূর জানা যায় এই দর্শনের স্রষ্টা রাইনাস মিশেল। ১৯৭৪...