Monday, June 22, 2026

পর্যটনমন্ত্রীর পাশাপাশি এবার সঙ্গীত শিল্পী গৌতম, প্রকাশ্যে প্রথম অ্যালবামের টিজার

Date:

Share post:

ছেলেবেলা থেকে কখনও গান শেখেননি তিনি। গানের সঙ্গে সম্পর্ক বলতে বাকিদের যেমনটা থাকে তেমনি, রেডিওতে শোনা আর গুনগুন। তবে ইচ্ছেটা সম্প্রতি চেপে বসেছিল মন্ত্রী মশাইয়ের। টুকটাক গানও শিখতে শুরু করেন তিনি। প্রচুর কাজের চাপের মাঝেই চলতে থাকে ‘সা-রে-গা-মা-পা’-র শিক্ষা। যার জেরেই এবার একেবারে শিরোনামে উঠে এলেন গৌতম দেব। তবে রাজ্যের পর্যটন মন্ত্রী হিসেবে নয়, এক্কেবারে সংগীতশিল্পী হিসেবে। পুজোর মুখে প্রকাশিত হতে চলেছে তাঁর সংগীত অ্যালবাম। যেখানে বিশিষ্ট অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের কথায় গান গেয়েছেন গৌতম দেব। রবিবার সাংবাদিক সম্মেলন করে এ খবর প্রকাশ্যে আনলেন খোদ গৌতমবাবু।

রবিবার বিকেলে শিলিগুড়িতে পর্যটন দফতরের অতিথি নিবাদ মৈনাকে এক অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব। সেখানেই তাঁর গান ও কথার অ্যালবামের টিজারের উদ্বোধন করা হল এ দিন। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এদিন গৌতম বাবু বলেন, ‘গত বছর নভেম্বর থেকে শুরুটা করি তারপর নানা কাজে ব্যস্ত থাকার কারণে আর হয়ে ওঠেনি। লকডাউনের পর ফের শুরু করলাম। আমি সারেগামাপা জানি না। গানের সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় সম্পর্কে আমি সম্পূর্ণ অজ্ঞ। তবে সপ্তাহে একদিন শিক্ষক আসতেন গানগুলোকে তুলতে তিনি সাহায্য করতেন আমায়।’

তবে কি মন্ত্রীর পাশাপাশি এবার পুরোদমে সঙ্গীত দুনিয়ায় পা রাখতে চলেছে গৌতম বাবু? এ প্রশ্নের উত্তর দিতে গিয়ে কিছুটা যেন লজ্জিত হয়ে পড়লেন তিনি। বলেন, ‘এটা গায়ক হিসেবে উত্তরন নয়। এটা নিজের আত্মতৃপ্তি, মানসিক শান্তি। ৪৫ বছর একটা জীবনে থেকেছি সেখান থেকে বেরিয়ে একটা নতুন কিছুর স্বাদ নেওয়া। আর কিছু নয়’।

আরও পড়ুন: সংক্রমণ বাড়ছে, পুজো নিয়ে মুখ্যসচিবের জরুরি বৈঠক সোমবার, কঠোর পদক্ষেপের ইঙ্গিত

তবে শুধু সংগীতশিল্পী নন, গোপনে লেখালেখির কাজটাও চালিয়ে যাচ্ছেন রাজ্যের পর্যটনমন্ত্রী। সে কথাও ফাঁস হয়ে গেল এদিনের সাংবাদিক বৈঠকে। জানা গেল, নিশ্চুপে নিজের আত্মজীবনী লিখছেন রাজ্যের পর্যটন মন্ত্রী। সাংবাদিক বৈঠকে সে তথ্য উঠে আসতেই গৌতম বাবু বলেন, ‘আত্মজীবনী লেখার ধৃষ্টতা আমার নেই। আমি তেমন ব্যক্তিত্ব নই। তবে নিজের জীবন নিয়ে একটা কিছু লেখার চেষ্টা করছি সেখানে সব হয়ত বলতে পারব না। কারণ প্রতিটা মানুষের জীবনে কিছু কালো অধ্যায় থাকে। যতটা সম্ভব তুলে ধরার চেষ্টা করব। আমি ডায়েরি লিখি না। বয়সের সঙ্গে সঙ্গে অনেক কিছুই স্মৃতি থেকে হারিয়ে গিয়েছে। তবে চেষ্টা করছি। সমস্তটাই প্রাথমিক পর্যায়ে রয়েছে।’

Related articles

বিশ্বকাপে শুরু ইয়ামাল শো, সৌদি আরবকে হারিয়ে ছন্দে ফিরল স্পেন

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে সৌদি আরবকে ৪-০ গোলে হারাল স্পেন(Spain)। জোড়া গোল করেন মিকেল ওয়ারজাবাল।...

বেঙ্গল টি২০ লিগের ফাইনালে ইডেনে ক্রীড়ামন্ত্রী, সৌরভ-ঝুলনদের সঙ্গে বৈঠক শেষে কী জানালেন?

বেঙ্গল টি২০ লিগের (Bengal T20 League) ফাইনাল ম্যাচের দিন ইডেনে এলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণমন্ত্রী ইন্দ্রনীল খাঁ(Indranil...

ভাঙা পাঁজর-ফুসফুসে চোট নিয়ে হাসপাতালের বেড থেকে নিট পরীক্ষাকেন্দ্রে সৃষ্টি 

ভাঙা পাঁজর, ফুসফুসে গুরুতর চোট, আর তীব্র শারীরিক যন্ত্রণা— কোনও কিছুই দমাতে পারল না তাঁর অদম্য ইচ্ছাশক্তিকে। চিকিৎসকদের...

‘টোটাল ফুটবল’, উৎপল সিনহার কলম

টোটাল ফুটবলের মৃত্যু নেই। রূপকথা নয়, এটা একটা দর্শন। যতদূর জানা যায় এই দর্শনের স্রষ্টা রাইনাস মিশেল। ১৯৭৪...