Sunday, June 21, 2026

মধ্যবর্তী নয়, ফ্রেশ নির্বাচন চায় বিএনপি

Date:

Share post:

মধ্যবর্তী নির্বাচন নয়, ফ্রেশ নির্বাচন চায় বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপি। দলের এই দাবির কথা জানিয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা বিশ্বাস করি আওয়ামী লীগের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না। যে কারণে আমরা নির্দলীয় সরকারের অধীনে ফ্রেশ নির্বাচনের কথা বলে এসেছি, এটাতে আমরা বিশ্বাস করি।

রোববার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। কোনো মধ্যবর্তী নির্বাচন হবে না- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের জবাবে মির্জা ফখরুল বলেন, আমরা তো একথা (মধ্যবর্তী) এখনও বলিনি। আমরা গত নির্বাচন যেটা হয়েছে সেটাই তো মানছি না। আমরা ওইটাকে অবৈধ বলছি, আমরা ওই ভোট বাতিল করার কথা বলছি। আমাদের প্রত্যেকটা স্টেটমেন্ট (বিবৃতি) একথা বলেছি যে, এই নির্বাচন আমরা মানি না, এই নির্বাচন বাতিল করে ফ্রেশ নির্বাচন নির্বাচন দেয়া হোক।

নির্বাচন কমিশন সরকারের ‘বংশবদ ক্রীড়ানক’ মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, তিন তিনটি উপ নির্বাচনে কেন্দ্র থেকে এজেন্টদের মারধর করে বের করে ওরা জাল ভোট দিয়ে ভোট ডাকাতি করেছে, ত্রাস সৃষ্টি করেছে। নির্বাচন কমিশন এভিএম দিয়ে ভুয়া ফলাফল তৈরি করে আওয়ামী লীগের প্রার্থীদের বিজয়ী ঘোষণা করেছে।
নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতিতে উদ্বেগ জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, সরকারি দলের মদদপুষ্ট এক শ্রেণির ব্যবসায়ীদের সিন্ডিকেট ও সরকারি ব্যবস্থাপনায় ব্যর্থতা ও দুর্নীতির কারণে দ্রব্যমূল্য বেড়েই চলেছে।
আইন সংশোধন করে মৃত্যুদন্ডের বিধান সংযোজন ধর্ষণ ও নারী নির্যাতন সমস্যার একমাত্র সমাধান নয় বলে মন্তব্য করেন ফখরুল। বলেন, ধর্ষকদের সরকারি দলের প্রশ্রয় অথবা ধর্ষক সরকারি দলের সদস্য বলে কোনো বিচার হয় না। প্রকৃত অর্থে সরকারের সদিচ্ছার অভাব ও ব্যর্থতায় ধর্ষণের মতো অপরাধ বৃদ্ধি পাচ্ছে।

আরও পড়ুন- আলোকসজ্জায় সচেতনতা, শহরের দুর্গোৎসবে করোনা যোদ্ধাদের স্যালুট চন্দননগরের

Related articles

আজ ভোর ৪টে থেকে মেট্রো পরিষেবা শহরে

আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) এবং NEET-UG পরীক্ষার (NEET UG Exam) জন্য রবিবার ভোর চারটে থেকেই মেট্রো...

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...