Wednesday, May 13, 2026

“কোন সাহসে বাংলার মানুষকে হুমকি দিচ্ছেন?” অমিতকে তীব্র কটাক্ষ অভিষেকের

Date:

Share post:

বোমা তৈরির কারখানা খুঁজে পান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কিন্তু হাস্যকর, পরিযায়ী শ্রমিকদের সম্পর্কে কোনও তথ্য থাকে না তাঁর বিজেপি সরকারের কাছে। তীব্র কটাক্ষ করলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। দুদিন আগেই একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে সাক্ষাৎকারে অমিত শাহ অভিযোগ করেন, বাংলা জেলায় জেলায় বোমা তৈরির কারখানা চলছে। তার এই অভিযোগের জবাবে নিজের টুইটারে কটাক্ষ করেন অভিষেক।

কিছুদিন আগেই সংসদের অধিবেশনে পরিযায়ী শ্রমিকদের সম্পর্কে কেন্দ্রীয় সরকারের কাছে তথ্য চাওয়া হলে, তারা জানিয়েছিল এ বিষয়ে তাদের কাছে কোনও তথ্য নেই। এমনকী, লকডাউনে বাড়ি ফিরতে গিয়ে ক’জন পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে তাও নাকি অজানা কেন্দ্রের বিজেপি সরকারের। এই ঘটনাকে তীব্র কটাক্ষ করেন তৃণমূল সাংসদ।

একইসঙ্গে অভিষেক অমিত শাহকে উদ্দেশ্য করে বলেন, “কোন সাহসে আপনি বাংলার মানুষকে রাষ্ট্রপতি শাসনের হুমকি দেন?” বাংলায় রাষ্ট্রপতি শাসনের হুমকি দিয়ে বাংলার সামাজিক ঐক্য এবং সম্প্রীতি নষ্ট করতে চাওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তৃণমূল সাংসদ। ভোটের ময়দান গরম করতে এই ধরনের জঘন্য বলে মন্তব্য করেছেন অভিষেক। টুইটের শেষে তিনি হ্যাশট্যাগ দিয়ে লেখেন #বেঙ্গালআরজেক্টসটানাশাহ। নিজের টুইটের শেষে সেদিনই সাক্ষাৎকারের ভিডিও জুড়ে দিয়েছেন অভিষেক।

 

 

আরও পড়ুন-‘ আমি একা’! এই মন্তব্য করে কি সহানুভূতির তাস খেলছেন বিপ্লব?

Related articles

ঝড়-বৃষ্টির দুর্যোগ কাটিয়ে রাজ্যে বাড়ছে তাপমাত্রা!

কালবৈশাখীর আমেজ এখন অতীত, ভরা গ্রীষ্মের মরশুমে উষ্ণতা বৃদ্ধির সম্ভাবনা রাজ্যের সব জেলায়। কলকাতাসহ দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টির পূর্বাভাস...

মোহনবাগান মানেই টুটু বোস: প্রয়াত প্রাক্তন সভাপতিকে শেষ শ্রদ্ধা জানিয়ে পরিবারকে সমবেদনা মুখ্যমন্ত্রীর

মোহনবাগানের প্রাক্তন সভাপতি (Former Mohun Bagan President) স্বপনসাধন বোসের (SwapanSadhan Bose) মৃত্যুতে শোকস্তব্ধ ফুটবলমহল। তাঁর প্রয়াণে গভীর শোকপ্রকাশ...

সিবিএসই দ্বাদশ শ্রেণির ফলপ্রকাশ, পাশের হার কমল ৩.১৯ %

প্রকাশিত হল সিবিএসই-র দ্বাদশ শ্রেণির ফল(CBSE Result 2026)। এবছর পাশের হার অনেকটাই কমেছে। চলতি বছর পাশের হার ৮৫.২০...

ভবানীপুরের বিধায়ক হিসেবেই শপথ শুভেন্দুর, নন্দীগ্রামেও সমান উন্নয়নের প্রতিশ্রুতি

ইঙ্গিত দিয়েছিলেন আগেই। সেই মতোই বুধবার নন্দীগ্রাম বিধানসভা আসন ছেড়ে বানীপুর কেন্দ্রের বিধায়ক হিসেবেই শপথ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু...